কলকাতা: বুধবার অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নবান্ন থেকে তিনি জানালেন অন্নপূর্ণা যোজনা পেতে এই ফর্ম পূরণ (Annapurna Yojana Form Fill Up) করতে হবে। যারা এই ফর্ম পূরণ করবেন তাঁরা আগে পাবেন প্রতি মাসে ৩ হাজার টাকা। এই ফর্মটি অনলাইন এবং অফলাইনে পূরণ করা যাবে বলেই জানান মুখ্যমন্ত্রী।  

Continues below advertisement

মুখ্যমন্ত্রী এদিন জানান, '১ জুন থেকে ৯০ দিন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। প্রত্যেকটা পুরসভাতে কাজ চলবে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে। ওয়ার্ডভিত্তিক অনুযায়ী কাজ হবে, বিধায়করাও সহযোগিতা করবেন। এনরোলমেন্ট হলে তবেই মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা'।  

শুভেন্দু অধিকারী এও বলেন, 'যারা অনলাইনে বা অফলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন না তাঁদের চিন্তার কিছু নেই। ১৫, ১৬ এবং ১৭ জুন বিজেপি এলাকায় এলাকায় জনকল্যাণ শিবির করবে। সেখানে গিয়েও যারা ফর্ম পূরণ করতে পারেননি তাঁরা সাহায্য পাবেন।'  

Continues below advertisement

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী, কারা পাবেন কারা পাবেন না স্পষ্ট জানান হল

তবে, লক্ষ্মীর ভাণ্ডারের মত মহিলা বাদে অন্য কেউ যাতে এই প্রকল্পের টাকা না পায় সেই দিকে দেখতে হবে, একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।                                        

অনলাইন, অফলাইন - দু'ভাবেই মাসে ৩ হাজার টাকা করে পাওয়ার জন্য অন্নপূর্ণ যোজনায় আবেদন করতে পারবেন মহিলারা। তারপর সংশ্লিষ্ট দপ্তর তথ্য যাচাই করে দেখবে, কারা এই সুবিধা পাওয়ার যোগ্য, কারা নন। এসআইআরের যাঁদের নাম ওঠেনি, তাঁরা গোড়াতেই বাদ পড়বে।                                                                

মহিলাদের মনে তা নিয়ে আশঙ্কা ছিল, তবে কি আর মাসে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের দেড় হাজার টাকা করে পাবেন না? তা নিয়ে শুভেন্দু অধিকারীর সরকার মঙ্গলবার স্পষ্ট করে দিয়েছেন, যতদিন 'অন্নপূর্ণ যোজনা' চালু না হচ্ছে, ততদিন 'লক্ষ্মীর ভাণ্ডার' যাঁরা পেতেন, তাঁরা পাবেন। পরে ঝাড়াই-বাছাইয়ের মধ্যে দিয়ে যোগ্যদের দেওয়া হবে মাসে ৩ হাজার টাকা করে।