কলকাতা: অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের জন্য বড় আপডেট এসেছে? এই প্রশ্ন অনেকেরই।  রাজ্য সরকারের পোর্টালে ধাপে ধাপে আপলোড করা হচ্ছে নতুন ভেরিফিকেশন স্ট্যাটাস। ফলে যাঁরা এতদিন আবেদন গ্রহণ হয়েছে কি না, বাতিল হয়েছে কি না বা Under Enquiry দেখাচ্ছিল, তাঁদের জন্য এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসে থাকতে পারে। 

Continues below advertisement

সরকারি পোর্টালে লগ-ইন করেই এখনও জানা যাচ্ছে আবেদনের বর্তমান অবস্থা। আবেদন গ্রহণ (Accepted), বাতিল (Rejected) নাকি এখনও যাচাই চলছে (Under Enquiry)—সব তথ্যই দেখা যাচ্ছে অনলাইনে। এছাড়াও কোনও কারণে পেমেন্ট আটকে থাকলে সেই তথ্যও পোর্টালে উল্লেখ করা হচ্ছে।

এভাবে দেখুন স্ট্যাটাসসরকারি Social Registry পোর্টালে যান।Citizen/Family Login অপশনে ক্লিক করুন।নিজের জেলা নির্বাচন করুন।আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর লিখুন।ক্যাপচা পূরণ করে OTP দিয়ে লগ-ইন করুন।লগ-ইন করার পর আবেদন ও পেমেন্টের সর্বশেষ স্ট্যাটাস দেখা যাবে।

Continues below advertisement

জানা গিয়েছে, যাঁদের আবেদন আগে Rejected বা Under Enquiry দেখাচ্ছিল, তাঁদের নথি পুনরায় যাচাই করা হচ্ছে। নথি সঠিক থাকলে স্ট্যাটাস পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই নিয়মিত পোর্টালে স্ট্যাটাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।                                             

ইতিমধ্যেই প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অনেক উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। এবার অগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে চূড়ান্ত ভেরিফিকেশন চলছে। সেই কারণেই আবেদনকারীদের স্ট্যাটাসে পরিবর্তন দেখা যেতে পারে।                                       

স্ট্যাটাস চেক করতে কোনও সমস্যায় পড়লে সরকার নির্ধারিত হেল্পলাইন নম্বর বা সংশ্লিষ্ট পোর্টালের সহায়তা নেওয়া যেতে পারে। সাম্প্রতিক সময়ে এই সংক্রান্ত অনুসন্ধান বেড়ে যাওয়ায় প্রশাসনও আবেদনকারীদের অনলাইন স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিচ্ছে।