রঞ্জিত সাউ, কলকাতা: রাজ্যে বর্ষাকালীন ডেঙ্গি (Dengue Update) ও জল জমা সমস্যা রুখতে বড়সড় পদক্ষেপ নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর আজ শহরের একাধিক এলাকা পরিদর্শনে বের হন মন্ত্রী। এদিন তিনি কলকাতার বেলগাছিয়া এবং মানিকতলা বাস ডিপো সহ বিভিন্ন জায়গা সরেজমিনে ঘুরে দেখেন।
ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে বলে দিন দু'য়েক আগে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্য়ায়। রাজ্যে এক মাসে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় এক হাজার জন। কলকাতায় ডেঙ্গি আক্রান্ত সংখ্যা বাড়ছেই। ২২ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৯৪৬। ২৬ অগাস্ট রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার। দক্ষিণবঙ্গের ৫ জেলায় বেড়েছে ডেঙ্গি সংক্রমণ, বলছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান।
স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো রাজ্যের পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে যে তথ্য, তা হল- ৩১ জুলাই পর্যন্ত রাজ্যে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার ৫০২ জন। প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম ম্যালেরিয়া আক্রান্ত ১ হাজার ৬২ জন। মঙ্গলবার স্বাস্থ্যভবনে জরুরি বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন:- 'শিঁকেয় স্বাস্থ্যবিধি', একাধিক রেস্তোরাঁ, হোটেলকে শোকজ
সেই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'ডেঙ্গির সিজন চলে যায়নি। অক্টোবারের ১৫ তারিখ পর্যন্ত, নজর রাখা উচিত বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা দেখেছি, অগাস্ট সেপ্টেম্বরেই ফ্লো-টা বেশি থাকে। .. আমি কতগুলি নির্দেশ দিয়েছি, পর্যাপ্ট টেস্টিং কিট হাতে আছে।..সামান্য জ্বর হলে অবহেলা না করে, দুদিনের বেশি জ্বর থাকলে বা তাপমাত্রা বেশি থাকলে, যেনও বিনামূল্যে টেস্টিংগুলি করা হয়, এটা বলা হয়েছে। যে ১৪৮ জন চিহ্নিত হয়েছে, বা অসুস্থ আছে, তাঁদের পরিবারের লোকজকেও সাবধানে রাখা, ওই এলাকায় লার্ভা নষ্ট করার জন্য, লার্ভানাশকের ব্যবস্থা করা। যেখানে একটা পাড়াতে দুই-তিনজনের ডেঙ্গি হয়েছে, সেখানে ফগমেশিন ব্যবহার করতে হবে, খুবই লিমিটেড পরিমাণে।’
বাস ডিপোগুলিতে কোথাও জল জমে রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ডিপো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন তিনি। কোথাও জল জমে থাকলে তা দ্রুত পরিষ্কার করার কড়া নির্দেশ দেন পরিবহনমন্ত্রী। বাস ডিপো পরিদর্শনের পর অর্জুন সিং সরাসরি ইএসআই (ESI) হাসপাতালে যান। বর্ষাকালে ডেঙ্গির প্রকোপ বাড়ার আশঙ্কা থাকায়, হাসপাতালের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। সাধারণ মানুষ ও রোগীরা যাতে কোনোভাবেই ডেঙ্গির কবলে না পড়েন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী।
