নয়াদিল্লি:প্রয়াত আশা ভোঁসলে। ৯২ বছর বয়সে জীবনাবসান হল কিংবদন্তী গায়িকার। গতকাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আশা ভোঁসলে। বুকে সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, সোশাল মিডিয়ায়। এমনটাই জানালেন কিংবদন্তি সঙ্গীতশিল্পীর নাতনি। আগামীকাল বিকেল ৪টেয় শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে বলে খবর। শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ জানিয়ে এক্স হ্যান্ডে পোস্ট করেছেন দেশের প্রধানমন্ত্রী মোদি ও  মমতা বন্দ্যোপাধ্যায়। 

Continues below advertisement

আরও পড়ুন, প্রয়াত আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ কিংবদন্তির

Continues below advertisement

মমতা লিখেছেন, আশা ভোঁসলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। যিনি কয়েক প্রজন্ম ধরে আমাদের মনের মনিকোঠায় ছিলেন।  তিনি অসংখ্য বাংলা গান গেয়েছেন। বাংলাতেও তিনি খুবই জনপ্রিয়।  ২০১৮ সালে আমরা তাঁকে বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত করেছিলাম। তার পরিবার, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি ভক্তদের প্রতি সমবেদনা জানাই।"

অপরদিকে, প্রধানমন্ত্রী মোদি লেখেন, ওনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দশকের পর দশক তিনি আমাদের সাংষ্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন। সারা পৃথিবীর মানুষের হৃদয়কেই ছুঁয়ে গিয়েছেন আশা ভোঁসলে। তাঁর পরিবার, অনুরাগীদের প্রতি সমবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। 'আশা-ভঙ্গ' হল ভারতীয় সঙ্গীত প্রেমীদের। প্রয়াত হলেন সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে। থেমে গেল ৭ দশকের সঙ্গীত-সফর। ৯২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন আশা ভোঁসলে। শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারত হারাল আরেক সঙ্গীত কিংবদন্তীকে। হাসপাতাল সূত্রে খবর, মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণে মৃত্য়ু হয়েছে তাঁর।