সুমন ঘড়াই, রুমা পাল, কলকাতা: ৮ IPS-এর বিকল্প আরও ৮ IPS-এর নাম পাঠাল সরকার। ভিন রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ৮ IPS-এর অব্যাহতি চায় রাজ্য। সূত্র মারফত খবর, ৮ IPS-এর বিকল্প হিসেবে আরও ৮ IPS-এর নাম পাঠাল রাজ্য । নতুন করে ৮ IPS-এর নাম কমিশনে পাঠাল রাজ্য সরকার।
আরও পড়ুন, দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুরের BLA-বৈঠকে মুখ্যমন্ত্রী
ভিনরাজ্যের ভোটে, কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এরাজ্য়ের শীর্ষ আমলাদের নিয়োগ নিয়ে, নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের টানাপোড়েন চলছেই। এই আবহে বৃহস্পতিবার ৯ জন বিকল্প IAS অফিসারের তালিকা পাঠানোর পর,শুক্রবার ৮ জন বিকল্প IPS অফিসারের নাম পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।পশ্চিমবঙ্গের পাশাপাশি এবছর বিধানসভা ভোট হবে, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে এই সমস্ত রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ায় নজরদারির জন্য় কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়। যেখানে, পশ্চিমবঙ্গের মোট ২৫ জন IAS এবং IPS অফিসারের নাম রাখা হয়। তাৎপর্যপূর্ণভাবে সেই তালিকায় নাম ছিল পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব IAS অফিসার জগদীশ প্রসাদ মিনা,এবং হাওড়ার পুলিশ কমিশনার IPS অফিসার প্রবীন ত্রিপাঠিরও। নির্বাচন কমিশনের তরফে যুক্তি দেওয়া হয়, পর্যবেক্ষক নিয়োগ নিয়ে চারবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু, রাজ্য সরকার কোনও তালিকা দেয়নি। তারপরই স্বরাষ্ট্রসচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। সূত্রের খবর, এতে তীব্র আপত্তি জানিয়েছে নবান্ন। এরপরই বৃহস্পতিবার বিকল্প হিসেবে ৯জন IAS অফিসারের নাম পাঠানো হয় রাজ্য সরকারের তরফে। আর শুক্রবার প্রবীণ ত্রিপাঠী-সহ ৮ জনের জায়গায়, বিকল্প হিসেবে ৮জন IPS অফিসারের নামের তালিকা পাঠানো হল বলে সূত্রের খবর।আগেই ২জন IPS অফিসার কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব না নিতে চেয়ে কমিশনের কাছে আর্জি জানিয়েছিলেন।
প্রসঙ্গত, আর কদিন বাদেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে!সবার বিশেষ নজর নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকে!একটি শুভেন্দু অধিকারী...অপরটি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কেন্দ্র!এই আবহেই শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের BLA-2 দের নিয়ে কালীঘাটে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ডে BLA-দের বিশেষ নজর দিতে বলেছেন তৃণমূল নেত্রী।এই বিধানসভা কেন্দ্রেরই ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের BLA-২-রা। পরিসংখ্যান বলছে, ৭৭ নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। সূত্রের খবর, এই ওয়ার্ডে অন্যায় ভাবে যাতে কারও নাম না কাটা হয়, সেদিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।