আশাবুল হোসেন, কলকাতা: দিল্লি যাওয়ার আগে ফের ভবানীপুরের BLA-বৈঠকে মুখ্যমন্ত্রী। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ২৬৭ জন BLA 2-কে নিয়ে বৈঠক। কালীঘাটের কার্যালয়ে বৈঠক, থাকবেন ভবানীপুরের ৮ কাউন্সিলর। SIR নিয়ে চাপ বাড়িয়ে মঙ্গলবার দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী। ২ ফেব্রুয়ারি, বিকেল ৪: নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। 

Continues below advertisement

আরও পড়ুন, আবারও ভয়াবহ সেতু বিপর্যয়, বোঝার আগেই বিকট শব্দ, এক লহমায় ভেঙে পড়ল সেতু !

Continues below advertisement

শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের BLA-2 দের নিয়ে কালীঘাটে ফের বৈঠক

আর কদিন বাদেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে!সবার বিশেষ নজর নন্দীগ্রাম ও ভবানীপুরের দিকে!একটি শুভেন্দু অধিকারী...অপরটি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কেন্দ্র!এই আবহেই শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রের BLA-2 দের নিয়ে কালীঘাটে ফের বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ৬৩ ও ৭২ নম্বর ওয়ার্ডে BLA-দের বিশেষ নজর দিতে বলেছেন তৃণমূল নেত্রী।এই বিধানসভা কেন্দ্রেরই ৭৭ নম্বর ওয়ার্ডে অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূলের BLA-২-রা। পরিসংখ্যান বলছে, ৭৭ নম্বর ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। সূত্রের খবর, এই ওয়ার্ডে অন্যায় ভাবে যাতে কারও নাম না কাটা হয়, সেদিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, 'লজিকাল ডিসক্রিপেন্সি'তে যাদের শুনানির জন্য ডাকা হয়েছে তাদের তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর অল্পবিস্তর ভুলে কারও নাম বাদ গেলে সেই তালিকা তাঁকে দিতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর, দলীয় BLA-দের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দুরাচারের বিরুদ্ধে লড়াই।এলাকায় জনসংযোগ বাড়াতে হবে। প্রতিটি ভোটারের দরজায় দরজায় পৌঁছতে হবে।আরও বেশি করে স্ক্রুটিনি করতে হবে।দিন রাত BLA-রা অনেক পরিশ্রম করছেন। আগামী কয়েকদিন আরও লড়াই করতে হবে। ইতিমধ্য়েই বারবার ভবানীপুর থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হারানোর হুঙ্কার ছুড়েছেন শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, মমতাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে হারাব, ভবানীপুরে হারাব।এই আবহে বারবার দলীয় বিএলএ-দের নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ!পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা  ফিরহাদ হাকিম বলেন, টিকবে না ফন্দি, কোনও ফন্দি বাংলায় টিকবে না। কিন্তু বাংলায় টিকবে না, কারণ বাংলায় এক বাঘিনী আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম-সহ কলকাতা পুরসভার ৮ জন কাউন্সিলরের সঙ্গেও এদিন বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।