কলকাতা: এবার দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম। ডিএসপি ও ১ ইন্সপেক্টরের নেতৃত্বে ২২ জনের টিম দিল্লিতে। মহিলা ও পুরুষ পুলিশ কর্মীদেরকে পাঠানো হচ্ছে দিল্লিতে । RAF-এর সেকেন্ড ব্যাটালিয়নও যাচ্ছে দিল্লিতে। রাত ১.৪০-এর বিমানে দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম। 

Continues below advertisement

আরও পড়ুন , "চাইলে... ", কমিশনের দফতর থেকে বেরিয়ে, SIR নিয়ে বড় বার্তা মমতার

Continues below advertisement

নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বৈঠক শেষে বেরিয়ে এসে, একের পর এক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে দিল্লি পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগেও সরব হয়েছেন তিনি। যেভাবে বঙ্গভবনে নজিরবিহীন নিরাপত্তা দেখা গিয়েছে, তা নিয়ে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের আগের দিনভর দিল্লিতে, উত্তপ্ত জাতীয় রাজনীতি।  যা কেন্দ্রবিন্দুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। বঙ্গভবনের সামনে কেন দিল্লি পুলিশের এই বিশাল আয়োজন, তা নিয়ে দিনভর স্বরগরম, গোটা দেশের রাজনৈতিক মানচিত্র। আর এরকম একটা আবহে, এবার দিল্লিতে রাজ্যপুলিশের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দমদম বিমানবন্দরে ইতিমধ্যেই এসে পৌঁছেছে, ব্যারাকপুর থেকে আসা, RAF-এর থার্ড ব্যাটালিয়ন এবং রাজ্য সশস্ত্র বাহিনীর সেকেন্ড ব্যাটেলিয়ানের যারা কর্মীরা রয়েছেন তাঁরা। মোট এখনও পর্যন্ত যেটা খবর, ২২ জনকে দিল্লিতে পাঠানো হচ্ছে, রাজ্য পুলিশের বাড়তি ফোর্স সেখানে মোতায়েনের জন্য। এখনও পর্যন্ত ঠিক রয়েছে, দিল্লিগামী, রাত্রি ১.৪০-এর বিমানে, বেশিরভাগ ফোর্সকেই পাঠিয়ে দেওয়া হবে। বাকিদের রওনা করানো হবে, ভোরের অন্য ফ্লাইটে। একটি ফ্লাইটে টিকিট না পাওয়ায়, এইভাবে ধাপেধাপে, পাঠানো হচ্ছে।

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে চরম নাটকীয় পরিস্থিতি। বঙ্গভবনে ছুটে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ তুললেন। আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে! কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হল। প্রায় ১০০টি পরিবারকে রাখা হয়েছে চাণক্যপুরীর নিউ বঙ্গভবন ও হ্যালি রোডের ওল্ড বঙ্গ ভবনে।সোমবার সকাল থেকে সেখানে আচমকা পুলিশি তৎপরতা শুরু হয়। খবর পেয়েই তড়িঘড়ি সাউথ অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বঙ্গ ভবনে ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী   মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,এই দেখো এখন নমস্কার করার সময় নয়, মানুষ দুঃখে আছে। বাড়িতে পরার শাড়ি পরে বেরিয়ে এসেছি আমি যেই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনও কারণ নেই।