উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: একদিকে যেদিন দিল্লিতে মুখ্য় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সেদিনই কলকাতায় লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গোটা রাজ্য় জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবিতে বানান ভুল করা হয়েছে। মুখ্য়মন্ত্রী ও IPAC-এর নির্দেশে BLO-রা তা করেছেন। পাশাপাশি এদিন জেলাশাসক, ERO, AERO-দের একাংশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা, পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।

Continues below advertisement

আরও পড়ুন, এবার দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম ! রাত ১.৪০-এর বিমানে ২২ জনের টিম পাঠানো হচ্ছে রাজধানীতে

Continues below advertisement

কলকাতা থেকে দিল্লি! SIR নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে। দেশের রাজধানীতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়।কথা বলে বেরিয়ে এসে তীব্র আক্রমণ করলেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে!মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি বিজেপির হয়ে কাজ করছেন? আপনি সংযোজন করছেন না, আপনি ডিলিট করছেন। পাল্টা কলকাতায় মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, "SIR চলাকালীন এবং BLO যারা নিয়োগ হয়েছিল, AERO, ERO এদেরকে দিয়ে নামের ভুল, পদবি ভুল করে মমতা বন্দ্য়োপোধ্য়ায়ের নেতৃত্বে, উদ্দেশ্য় নিয়ে মানুষকে হয়রানি করেছে পশ্চিমবঙ্গ সরকার, তার প্রশাসন, মুখ্য়মন্ত্রী, I PAC, তৃণমূল। " মুখ্য় নির্বাচন কমিশনার বিজেপির কথায় চলছেন বলে যখন দিল্লিতে আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন তাঁকে বিঁধলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্য়জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবির বানান ভুল,  মুখ্য়মন্ত্রী এবং I PAC-এর নির্দেশে যে BLO-রা করেছেন। এই পরিকল্পনার পিছনে মুখ্য়মন্ত্রী আছেন।  আমাদের কাছে ডকুমেন্ট, প্রমাণ রয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, বিজেপি যা খুশি বলবে আর উনি (জ্ঞানেশ কুমার) তাই করবেন? তো আমাদের জনতাও আমাদের সঙ্গে আছেন। আমরা ময়দানে লড়ে নেব। আমরা দেখছি বিজেপি কত দিন থাকে আর এরকম করে।' রাজ্য়পালের সঙ্গে দেখা করে বেরিয়েও, আরও ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন,SIR প্রক্রিয়া চলকালীন  সরাসরি BLO,BDO, জেলাশাসক, এদেরকে ভয় দেখিয়েছে।  উন্নয়নের নামে জেলাশাসকদের ডাকা হয়েছে নবান্নতে।  ডেকেছেন কে?  আগের মুখ্য়সচিব  মনোজ পন্থ, ডেকেছেন কে? বর্তমান মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তী। জেলাশাসকদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে। যে বৈঠকে মুখ্য়মন্ত্রীর থাকার কথা নয়। বৈঠক চালু হওয়ার পর, খানিক পরে ওঁর উদয় হয়েছে। সেখানে ঢুকে জেলাশাসকদের বলেছেন, কোনও নাম যাতে বাদ না যায়।  দেখার দায়িত্ব তোমার। তোমার প্রোমোশন পোস্টিং আমি পূরণ করে দেব। শুভেন্দু অধিকারী দাবি করেন, লোকভবনে আসার আগে মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চেয়ে একাধিকবার যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু মুখ্য়সচিব তাঁকে ৬ তারিখের আগে সময় দেননি।