কলকাতা : SIR-র শুনানি নিয়ে লাগাতার বহু মানুষের হয়রানির আবহে, সোমবার নির্বাচন কমিশনকে একের পর এক কড়া নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 'সংশোধন হোক, কিন্তু বজায় রাখতে হবে স্বচ্ছতা। প্রকাশ করতে হবে লজিকাল ডিসক্রিপেন্সির এক কোটি ছত্রিশ লক্ষ নামের তালিকা', কমিশনকে বলে শীর্ষ আদালত। ৩ দিনের মধ্যে 'লজিকাল ডিসক্রিপেন্সি' বা 'তথ্য়গত অসঙ্গতি'র তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ভোটারের অনুমতি সাপেক্ষে BLA-ও ঢুকতে পারবেন শুনানি কেন্দ্রে। SIR মামলায়   সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের এই নির্দেশে  বড়সড় ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন। আর কার্যত জয়ের হাসি হেসেছে তৃণমূল। কিন্তু জনতা জনার্দনের কি কোনও স্বস্তি হল? জানার চেষ্টা করেছে এবিপি আনন্দ।  

মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ দর্শকের মতামত জানতে চায়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে  দর্শকরা উত্তর দেন। তাতে মানুষ কী ভাবছেন,  তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি - 

1. SIR-এর 'তথ্যগত অসঙ্গতি'র তালিকা প্রকাশ করতে হবে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।  সাধারণ মানুষ কি কিছুটা স্বস্তি পাবেন এতে?হ্য়াঁ  89 %না  18 %বলতে পারব না  3 %

2. SIR শুনানিতে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। নির্দেশ সুপ্রিম কোর্টের। বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন? হ্য়াঁ  63 %না   33 %বলতে পারব না  3 %

3. শুনানির সময় আইনশৃঙ্খলার দায়িত্ব DGP-র, পর্যাপ্ত কর্মী দেবেন DM। রাজ্য় সরকারের উদ্দেশেও কড়া বার্তা সুপ্রিম কোর্টের। এবার কি অন্তত সংঘর্ষ বা তাণ্ডব কমবে?হ্য়াঁ  17 %না   79 %বলতে পারব না  4 %

4. সিঙ্গুরের জনসভা থেকে টাটাদের কারখানা নিয়ে 'নীরব' মোদি। ভোটের আগে ধাক্কা খেল রাজ্য় বিজেপি?হ্য়াঁ   52 %না   44 %বলতে পারব না   4 %

5. সিঙ্গুরের  মাটি থেকে সিঙ্গুরের কারখানা বিরোধী আন্দোলন নিয়ে চুপ নরেন্দ্র মোদি। মোদি-মমতা সেটিংয়ের অভিযোগে আরও সরব কংগ্রেস-সিপিএম। তাদের অভিযোগকে সঠিক বলে মনে করেন আপনি? হ্য়াঁ   55 %না   41 %বলতে পারব না   4 %  এরকম সাম্প্রতিক ঘটনায় আপনার মতামত জানাতে ও এবিপি আনন্দ-র পোল-এ অংশ নিতে চোখ রাখুন ও ফলো করুন https://www.youtube.com/@sangesuman2025