রুমা পাল, কলকাতা: শিয়রে ভোট, আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। ভোটের আগেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে হাইকোর্ট। এবারের ভোটে থাকবে না কোনও সিভিক ভলান্টিয়ার, সূত্রের খবর। 

Continues below advertisement

আরও পড়ুন , ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ২ ভারতীয়ের মৃত্যু ! জানাল ভারতের বিদেশ মন্ত্রক

Continues below advertisement

কবে  প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?

জানা যাচ্ছে, ভোটের আগেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। কয়েকদিনের মধ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। আর ভোটের নির্ঘণ্টের পরেই কিন্তু এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে, সেই অনুযায়ী চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে, কমিশন সূত্রে খবর।

SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে?

ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, একটা প্রশ্ন ততই জোরালো হচ্ছে। SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল।কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

সবার ভাগ্য় নির্ধারণের আগেই কি ভোট হয়ে যাবে? ভোট ঘোষণার দিন যখন এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে এখনও 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? সবার ভাগ্য় নির্ধারণের আগেই কি ভোট হয়ে যাবে? মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্য়ক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।  এদিকে সূত্রের খবর, তৃণমূল প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বা পরের দিন প্রার্থী ঘোষণা করে দেবে তারা। 

বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত

অন্যদিকে বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। শনিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরেই একদফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপিও। ISF-এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা। তাদের আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলেই সূত্রের খবর।