ভবানীপুর: প্রথমে এক লক্ষ টাকা তোলা দাবি, আর তা না দিতে পারায় বিজেপি সমর্থককে মারধর। বাধা দিতে এলে বিজেপির (BJP) সমর্থকের মায়ের শ্লীলতাহানি! খাস ভবানীপুরে (Bhawanipore News) এমনই মারাত্মক অভিযোগ উঠল যুব তৃণমূলের (TMC) প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট সন্দীপ সাউয়ের বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

Continues below advertisement

এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বারংবার জিরো টলারেন্সের নীতির কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। বিধানসভায় পাস হয়েছে গুন্ডাদমন আইন। কিন্তু তারপরেও উঠেই চলেছে এই ধরনের অভিযোগ! ঘটনাটি ঘটল খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা ভবানীপুরে।

ভবানীপুর বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিজেপি সমর্থক যুবকের অভিযোগ, তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন যুব তৃণমূলের প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট সন্দীপ সাউ। টাকা না দেওয়ায়, তাঁর ওপর চড়াও হন অভিযুক্ত। এমনকী বিজেপি সমর্থকের মায়ের শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রাক্তন ব্লক যুব তৃণমূল সভাপতির বিরুদ্ধে।

Continues below advertisement

আরও পড়ুন:- 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার 

আক্রান্ত বিজেপি সমর্থকের মা জানান, ‘আমি ছেলেকে যখন রাস্তায় ফেলে খুব পেটাচ্ছিল তখন আমি ছাড়াতে যাচ্ছি, বললাম কেন আমার ছেলেকে এভাবে মারছ? ছেলে তো কোনও সাথে নেই পাঁচে নেই। কেন এরকম আক্রমণ? তখন ও (সন্দীপ সাউ) কী করল, আমার জামাটা ছিঁড়ে দিল। ছিঁড়ে দিয়ে বলল এই যা, নাহলে তোকে ধরে পেটাব।’

আক্রান্ত বিজেপি সমর্থককে বলতে শোনা যায়, ‘আমাকে এমন জোরে মেরেছে না আমার মাথা অবধি পুরো ধরে গেছে। তাও আমি কিছু করিনি।’ ওই বিজেপি সমর্থক যোগ করেন, ‘আমি বিদেশে ছিলাম। তো আমার থেকে টাকা চাওয়া হয়েছিল। ফেরার পরে আমার থেকে রাস্তার মধ্যে চেয়েছে ওপেন টাকা। এক লক্ষ টাকার ওপরে চেয়েছিল। সন্দীপ সাউ।’

তাঁর বাবার অভিযোগ বিজেপি সমর্থকের মায়ের জামা ছিঁড়ে দেওয়া হয়। তিনি জানান, ‘আমার স্ত্রীর গায়ে হাত দেয়। আমার স্ত্রীর জামা ছিঁড়ে দেয়। অকথ্য ভাষায় গালিগালাজ করে।’ তিনি সুবিচারের দাবিতে গর্জে উঠে বলেন, ‘আমার ছেলেকে রাস্তায় ফেলে মাথার পিছনে চোট দেয়। মুখ দিয়ে নাক দিয়ে গলগল করে রক্ত বেরোয়। বেরিয়ে ৫ খানা সেলাই হয়। আমি একজন প্রতিবন্দী শারীরিক, এরকমভাবে আমার একমাত্র ছেলেকে এরকমভাবে মারল তার আমি একটা সুবিচার চাই।’

অভিযোগ, মারতে মারতে এই যুবককে বাড়ির সামনে নিয়ে আসে অভিযুক্ত। ছেলেকে মার খেতে দেখে এগিয়ে আসেন আক্রান্ত যুবকের মা। অভিযোগ তখন তাঁরও জামা ছিঁড়ে দেওয়া হয়। গোটা ঘটনায় ভীত ওই সমর্থকের মা। তাঁর মনে প্রশ্ন উঠছে, ‘আবার দ্বিতীয়বার এরকম খুনের চেষ্টা হবে না তো?’

আরও পড়ুন:- খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

এই ঘটনার পরিপ্রক্ষিতে বৃহস্পতিবারই রাতে ভবানীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি সমর্থক এই পরিবার। সক্রিয় হয় পুলিশও। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুব তৃণমূল নেতা সন্দীপ সাউকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুব তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর, ভয় দেখানো এবং শ্লীলতাহাানির ধারায় মামলা রুজু হয়েছে। 

বাইট-, পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে জানান তিনি ব্যক্তিগতভাবে এই গোটা বিষয়টি খুটিয়ে দেখবেন। ‘আজকে সরকার পরিবর্তন করার পরেও এই সাহসটা বা এই ঔদ্ধত্যটা হয় কী করে। একজন মা-কে মারা। তার শ্লীলতাহানি করা, আমি দেখব যাতে এই অভিযুক্তের কঠোর শাস্তি হয়। আমি ব্যক্তিগতভাবে এটা দেখব।’ বলেন অগ্নিমিত্রা।