ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বঙ্গে প্রথমবারের জন্য গঠিত হয়েছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সেই সরকার শুরু থেকেই হিংসা দমনের জন্য 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে। জেলা থেকে গ্রাম, শহর, দিকে দিকে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা-কর্মী থেকে প্রাক্তন মন্ত্রী পর্যন্ত। এবার সেই তালিকায় নতুন সংযোজন ঘটল, তাও আবার এক নয়, চার চারজন। 

Continues below advertisement

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের সাংরা অঞ্চল সভাপতি সাধন মন্ডল সহ চারজন তৃণমূল কর্মীকে। মঙ্গলবার, ৯ জুন তাঁদের সিউড়ি আদালত থেকে বের করার সময় এই তৃণমূল নেতাদের উদ্দেশে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী ও উপস্থিত গ্রামবাসীরা।      

Continues below advertisement

ভোট পরবর্তী হিংসা মামলায় সাধন মন্ডলসহ চারজন তৃণমূল কর্মীকে (Trinamool  Congress) সোমবার গ্রেফতা র করে সাঁইথিয়া থানার পুলিশ। মঙ্গলবার  ধৃতদের সিউড়ি জেলা আদালতে তোলা হলে ১৫ জুন পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। গ্রামবাসীরা দাবি করেন, সাধন চাল চুরি করেছেন। একশো দিনের কাজে দুর্নীতি করেছেন। সেই জন্যেই তাঁকে আদালতে পেশ করা হলে, তাঁর বিরুদ্ধে ক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা। এমনকী সাধন জেল থেকে বের হলেই মার্ডার হবে বলে দাবি করেছেন এক বিজেপি কর্মী তপন পাল।                

অপরদিকে, আজই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। হাওড়া স্টেশন থেকে গ্রেফতার হয়েছেন নৌশাদ আলম। তিনি ব্যারাকপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ঘনিষ্ঠ বলেই পরিচিত। এবার সেই তৃণমূল কাউন্সিলরকেই গ্রেফতার করা হল। ব্যারাকপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল টিটাগড় থানার পুলিশ।      

আরও পড়ুন:- ত্রাণসামগ্রী ফেরত দিতে এবার বারাসাতের বিধায়ককে ফোন প্রাক্তন বিধায়ক চিরঞ্জিতের 

আবার আজই ভোররাতে গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ। রাজারহাটের ফ্ল্যাট থেকে গ্রেফতার সব্যসাচী দত্ত। বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার সব্যসাচী দত্ত। ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ। সব্যসাচীর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, ভয় দেখানোর অভিযোগ।