Dilip Ghosh on Panchayat Recruitment: শনিবার মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পরেই, শপথ নেন খড়গপুর সদর কেন্দ্র থেকে জিতে আসা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ২০২৬ সালের মে মাসের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিজেপি সরকারে দিলীপ ঘোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তিনি মূলত পঞ্চায়েত (Panchayet) ও গ্রামোন্নয়ন এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত সমাধানের ওপর জোরও দেন।                                                                                                                                                            

Continues below advertisement

পঞ্চায়েতে দ্রুত সাড়ে ৬ হাজার নিয়োগ, আশ্বাস দিলীপ ঘোষের। 'আগের জমানায় প্যানেল ছিল, রূপায়িত হয়নি, কাজগুলো পড়ে আছে', ক্যাবিনেটে মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানিয়েছি, বললেন দিলীপ ঘোষ। কেন্দ্র পয়সা দেয়, সেটা কাজে লাগাতে হবে, বহু কর্মী বঞ্চিত, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রীর।               

আরও পড়ুন, শপথবাক্য পড়তে গিয়ে হোঁচট! খেই হারালেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন! ভুল করে এগিয়ে গেলেন শুভেন্দুর সিটে!

Continues below advertisement

খড়গপুর সদরের মন্ত্রী ও বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ বলেন,  'শুরু হয়েছে, শপথগ্রহণ হয়েছে খালি, ঢোকা হয়েছে খালি, চার্জ যতক্ষক্ষণ না আমাদের হাতে আসছে, আমরা কাজ শুরু করতে পারব না, দফতর ভাগ হবে সব, আরও অনেক মন্ত্রী শপথ নেবেন, দুই, চার দিন লাগবে সময়।'  

নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়। সেখানে একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকথা সাংবাদিক বৈঠক করে ঘোষণাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি প্রত্যাশামতোই এবার শপথ নেওয়া পাঁচ মন্ত্রীর দফতর বণ্টন করা হল। সেই অনুযায়ী, পঞ্চায়েত দফতরের দায়িত্ব পেলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েতের সঙ্গে প্রাণী সম্পদ, কৃষি বিপণন দফতরের দায়িত্বও সামলাবেন তিনি।