কলকাতা: মুখ্যমন্ত্রী, মুখ্যসচিবের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। তিনি বলেছেন, 'গুন্ডা-দুর্বৃত্তদের হাতে, নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে ভুল পথে চালিত করার কাজ করছেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন মুখ্যসচিব। কমিশন বসিরহাট ২-এর বিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দেয়। সাসপেন্ড না করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কমিশনকে আর্জি জানায় রাজ্য। জেলাশাসকদের ফোন করে জানিয়েছেন, খুব ভাল বাজেট করেছেন মুখ্যমন্ত্রী। সরকারবিরোধী হাওয়া কেটে যাচ্ছে, ফোনে বলেন মুখ্যসচিব। কমিশন কিছু করতে পারবে না, কোনও কথা শোনার দরকার নেই।'
আরও পড়ুন, "কাটমানির অভিযোগ এলে ফোন করুন..", হেল্পলাইন চালু করে বার্তা পুলিশের, জেনে নিন যোগাযোগের নাম্বার
বাদুড়িয়ার বিডিও অফিসে নির্বাচনী আধিকারিকদের হেনস্থার ভিডিও ভাইরাল। ভিডিও পোস্ট করে হামলার ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে বিজেপি। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্য়েই রিপোর্ট তলব করেছে CEO দফতর।শনিবার একদিকে যখন SIR-এর শুনানি পর্ব শেষ হল, তখন অন্যদিকে সামনে এল এই ভিডিও।উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ব্লক নির্বাচনী আধিকারিক সঞ্জয় দেবনাথকে হেনস্থা করার ভিডিও ভাইরাল হয়েছে।স্থানীয়সূত্রে খবর, ফর্ম সেভেন জমা করাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার উত্তপ্ত হয়েছিল চন্ডীপুর পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ। অভিযোগ, এই পঞ্চায়তের ৪৫ নম্বর বুথের ৩১ জনকে মৃত বলে দেখানো হয়। এরই প্রতিবাদে শুক্রবার বিডিও অফিসে চড়াও হয় জনা কয়েক। এই ভিডিও-তে তৃণমূল নেতা ও বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির দলনেতা শাহনাওয়াজ সর্দারকে দেখা যাচ্ছে।
ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, SIR শুনানি কেন্দ্রে তৃণমূলের লুম্পেন বাহিনীর সন্ত্রাস ও গুন্ডামি অব্য়াহত। ফারাক্কা-চাকুলিয়ার মতই বাদুড়িয়া বিডিও অফিসে তাণ্ডব চালিয়েছে তৃণমূল। এই ঘটনায় ইতিমধ্য়েই নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গুন্ডাদের দুর্বৃত্তদের হাতে এবং এর নেতৃত্ব দিচ্ছেন মুখ্য়মন্ত্রী গুন্ডাদের। আর প্রশাসনকে মিস গাইড করছেন। মুখ্য়মন্ত্রীর হয়ে আশ্বস্ত করছেন অবৈধভাবে নিয়োগ হওয়া মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তী। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূলের যোগসূত্র মানতে নারাজ তৃণমূল।
SIR আবহে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার দু'জন করে ERO ও AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর-সহ মোট ৫ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশন FIR-এর নির্দেশ দিলেও, তা এখনও করেনি রাজ্যের প্রশাসন। ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে BDO অফিসে তাণ্ডবের পর, তাঁর বিরুদ্ধেও FIR দায়ের নির্দেশ দিয়েছিল কমিশন। কিন্তু এখনও তা হয়নি।অথচ কমিশনকে তেমন কোনও কড়া পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না। অন্যদিকে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে নির্বাচনী আধিকারিকদের। এখানেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।বাদুড়িয়ার ঘটনায় উত্তর ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
