কলকাতা:শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে এবার CBI. সাত সদস্যের SIT গঠন করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। DIG পদ মর্যাদার অফিসারের নেতৃত্বে SIT গঠন CBI-এর। গত ৬ মে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দু'দিনের মাথায় মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথকে। প্রাক্তন বায়ুসেনা কর্মীকে ঝাঁঝরা করে দেওয়া হয় গুলিতে। (Suvendu Adhikari PA Murder)

Continues below advertisement

রাজ্য সরকারের তরফে চন্দ্রনাথ খুনে CBI তদন্তের সুপারিশ করা হয়। সেই মতোই তদন্তভার হাতে নিয়েছে CBI. সাত সদস্যের SITও গঠন করা হয়েছে। আজই কলকাতায় পৌঁছে যাবেন CBI আধিকারিকরা। পুলিশের হাত থেকে তদন্তভার নিজেদের হাতে তুলে নেবেন। রাজ্য পুলিশ এখনও তদন্ত করছে গোটা ঘটনার। গতকালও তিন জনকে আটক করা হয়েছে, দু'জনকে বিহার থেকে, একজনকে উত্তরপ্রদেশ থেকে। (Chandranath Rath Murder Case)

Continues below advertisement

আরও পড়ুন: ‘তিনবারের মুখ্যমন্ত্রী, যেন অসম্মান না হয়’, মমতাকে নিয়ে কড়া নির্দেশ শুভেন্দুর, তৃণমূলনেত্রীর নিরাপত্তা নিয়ে বললেন…

চন্দ্রনাথকে খুনের ঘটনায় ধৃতদের জেরা করে একাধিক তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে, ঠান্ডা মাথায়, পরিকল্পনা করে খুন করা হয় তাঁকে। বক্সার থেকে Nissan Micra গাড়িতে চেপে এসেছিল ময়াঙ্ক রাজ মিশ্র। নতুন একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, যাতে দেখা গিয়েছে, খুনের আগে যশোর রোডের বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায় ময়াঙ্ক। এর পর , বারাসাতের ১১ নম্বর রেলগেটের সামনে পৌঁছে গাড়িটি।

আরও পড়ুন: ৪৫ দিনের LPG রোলিং স্টক ভারতের হাতে, তেল রয়েছে ৬০ দিনের, মোদির সতর্কবার্তার পরই দেশকে জানাল কেন্দ্র

সেখানে ইউটার্ন নিয়ে বৈদ্যুতিন সামগ্রীর দোকানের সামনে, মধ্যমগ্রামের দিকে মুখ করে রাখা হয়েছিল গাড়িটি। ৬ মে খুনের দিন, বিকেল ৪টে ৫ মিনিট থেকে সন্ধে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিল গাড়িটি। এর পর দোহাড়িয়ায় অপরাধস্থলের দিকে রওনা দেয়। টোলপ্লাজায় UPI পেমেন্টের সবত্র ধরেই ময়াঙ্কের খোঁজ মিলেছে। 

পাশাপাশি জানা গিয়েছে, চন্দ্রনাথকে খুনের রাত ১০টা বেজে ১৫-২০ মিনিট নাগাদ দোহাড়িয়া থেকে আলাদ আলাদা বেরিয়ে যায় অভিযুক্তরা। রাত ১১টার সময় ফের শিয়ালদা স্টেশনে একত্রিত হয়। একটা টিম বালিয়ার ট্রেনে ওঠে। অন্য একটি টিম রওনা দেয় বক্সার। দুই 'সুপারি' কিলার, রাজ এবং ভিকি। তাদের 'সুপারি' দেওয়া ব্যক্তি এখনও পলাতক বলে খবর।

রাজ এবং ভিকিকে মোটা টাকার বিনিময়ে 'সুপারি' দেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। গাড়ি নিয়ে বেরনোর আগে UPI-এর মাধ্যমে বিভিন্ন টোল প্লাজার বিল মেটানো হয়। সেই টাকা জমা দেওয়া হয় ময়াঙ্কের অ্যাকাউন্টে।