আবির দত্ত, কলকাতা :  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ ( Chandranath Rath ) খুনের ঘটনায় বড় ক্লু তদন্তকারীদের হাতে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে এবার বিরাট সাফল্য পেলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন বিহারের এবং বাকি দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভিনরাজ্য থেকে এই ৩ জনকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছে ভবানীভবনে, খবর সূত্রের। ধৃত ৩ অভিযুক্তকেই জিজ্ঞাসাবাজারে কাজ চলছে। 

Continues below advertisement

তদন্তকারী সূত্রের দাবি, আটক তিনজনের বিরুদ্ধেই অতীতে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে গোটা হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্র এবং মূল চক্রীদের খোঁজ চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )  আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে মধ্যমগ্রামের রাস্তায় প্রকাশ্যে গুলি করে খুন করা হয়।  ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপির বিরাট জয়ের ২ দিনের মাথাতেই খুব কাছ থেকে বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালকও। তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এলাকার CCTV ফুটেজ। সেই ফুটেজ খতিয়ে দেখে খুনে ব্যবহৃত গাড়ি এবং একটি বাইককে চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। এরপরই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয় বলে খবর।

সেদিন গাড়ি করে মধ্যমগ্রামের দোহারিয়া দিয়ে যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। ড্রাইভারের পাসের আসনে বসেছিলেন তিনি। তখনই একটি গাড়ি এসে তাঁর পথ আটকায়। এরপর বাইক আরোহী দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি করে। গুলিবিদ্ধ হন চন্দ্রনাথ রথ ও তাঁর গাড়ির চালক। গুরুতর জখম অবস্থায় দুজনকে স্থানীয় ভিভা সিটি হাসপাতাল নিয়ে এলে, চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এখন খতিয়ে দেখছে, আটক ব্যক্তিরা সরাসরি শ্যুটআউটে জড়িত ছিল নাকি তারা লজিস্টিক সাপোর্টের দায়িত্বে ছিল। পাশাপাশি এই হত্যাকাণ্ডের পিছনে আরও বড় কোনও অপরাধচক্র কাজ করেছে কি না, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে।

Continues below advertisement

২০১৮ সাল পর্যন্ত টানা ১৫ বছর  সেনায় কাজের পর স্বেচ্ছাবসর নিয়ে যোগ দেন কর্পোরেট সংস্থায়।  ধীরে ধীরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে আসেন চন্দ্রনাথ রথ।  ২০২১ সালে আপ্তসহায়ক করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বিধানসভায় বিরোধী দলনেতার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও কাজ করতেন চন্দ্রনাথ রথ। 

আরও পড়ুন : গোটা অপারেশনের পিছনে তাহলে এই ব্যক্তিই ? চন্দ্রনাথ খুনের পর্দাফাঁস হল?