কলকাতা : সোমবার বিজেপির প্রথম ক্যাবিনেট মিটিং হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মিটিং-এ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষদের জন্য কিছু ঘোষণাও করেন। পূর্বের সরকার যে যে দুর্নীতি করে গেছে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন তিনি। তবে এই সবের মাঝে উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ক্যাবিনেট মিটিং-এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজ্জ্বলা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ''প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, PM-শ্রী যোজনা, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও-বেশি পাড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০ সহ বাকি কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।
তিনি আরও জানান যে, ''আপনারা জানেন ভারতবর্ষে ১১ কোটি মা-বোনেরা উজ্জ্বলা ১.০ ও ২.০ -এর সুবিধা পাচ্ছেন। পশ্চিমবঙ্গে এর মধ্যে ১ কোটি ২৯ লক্ষ এই সুবিধা পান। কম মূল্যে তাঁরা গ্যাস কেনেন। প্রধানমন্ত্রী দেশে আরও ৭৫ লক্ষ চালু করেছিলেন এবং বাংলার জন্য কোটা ছিল ১১ লক্ষ। গ্রাহক বিতরণ কেন্দ্রে হাজার হাজার দরখাস্ত পড়ে থাকার পরও, শুধু রাজনৈতিক কারণে DM-রা নির্দিষ্ট দফতরে তা পাঠাননি। তাই আমাদের মা বোন দিদিরা বঞ্চিত হচ্ছিলেন। আমরা এগুলো নির্দিষ্ট দফতরে পাঠিয়ে দেব খুব তাড়াতাড়ি। এর ফলে উজ্জ্বলা যোজনা ৩.০ তে আরও কয়েক লক্ষ মা-বোনেরা যুক্ত হওয়ার সুযোগ পেলেন। আরও পড়ুন - সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে BSF- কে জমি হস্তান্তর, সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেট বৈঠকে
কারা সুবিধা পাবেন?কেন্দ্রের এই সুবিধা পাবেন দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মহিলারা। সরকার বিনামূল্যে এলপিজি (LPG) কানেকশন দেবে এই সমস্ত মহিলাদের। মনে রাখবেন, সম্পূর্ণ বিনামূল্যে পাবেন গ্যাস কানেকশন। কেউ টাকা চাইলে অভিযোগ জানাবেন সংশ্লিষ্ট সরকারি দফতরে। কম মূল্যে বছরে ১২টি গ্যাস পাবেন মহিলারা।
আবেদনের বয়সসীমা ও কী কী নথির প্রয়োজন ?১. যিনি আবেদন করবেন তাঁকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং বয়স ১৮ বছর বা তার উর্ধে হতে হবে।২. আবেদনকারীকে BPL পরিবারের সদস্য হতে হবে। ৩. সেই মহিলার নামে অন্য কোনও সরকারি LPG কানেকশন থাকা যাবে না। থাকলে উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন না। ৪. আবেদন করতে আধার কার্ড, বাড়ির ঠিকানার প্রমাণপত্র, নিজের নামের ব্যাঙ্কের পাসবুক, রেশন কার্ড বা BPL সার্টিফিকেট প্রয়োজন।
যে কোনও গ্যাস-এর গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন। অথবা আপনি নিজেও সরকারের ওয়েবসাইট-এ গিয়ে আবেদন করতে পারবেন।
