কলকাতা: বাকি প্যান্ডেলের মতই শনিবার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মানুষের ঢল নেমেছিল। সেই সময়ই হঠাৎ বৃষ্টি নামে। তারপর একটি ঘোষণা। তাতে দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়়ি পড়ে যা বলে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঠাকুর দেখে প্রচুর সংখ্যক মানুষ যখন নীচে নামছিলেন, সেই সময় আরও বহু মানুষ প্যান্ডেলের ভিতরে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলে বাইরে থেকে যেমন অনেকে বেরোতে পারেননি, তেমনই ভিতরে ঢোকার জন্যও ঠেলাঠেলি শুরু হয়। তাতেই মুখ থুবড়ে পড়ে যান অনেকে। অন্যরা পা দিয়ে মাড়িয়ে যান তাঁদের। এতেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা। পদপিষ্ট হয়ে মারা যান বহু মানুষ। আহতের সংখ্যাও অনেক। আর এই ঘটনার জেরে কড়া পদক্ষেপ নিল সরকার। চোরবাগান সংলগ্ন রাস্তায় জারি ১৬৩ ধারা। ২০ তারিখ পর্যন্ত জারি থাকবে ১৬৩ ধারা।  কোন কোন এলাকায় জারি ১৬৩ ধরা ?                      চোরবাগান সংলগ্ন রাস্তায় ১৬৩ ধারা জারি করল পশ্চিমবঙ্গ সরকার। এই ধরা জারি থাকবে ২০ তারিখ পর্যন্ত। ১৬৩ ধারা: কলুটোলা স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট হয়ে ইডেন হাসপাতাল। ১৬৩ ধারা: কলুটোলা স্ট্রিট থেকে CR অ্যাভিনিউ হয়ে ইডেন হাসপাতাল। ১৬৩ ধারা: কলেজ স্ট্রিট থেকে কলুটোলা স্ট্রিট হয়ে CR অ্যাভিনিউ। ১৬৩ ধারা: কলেজ স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল হয়ে CR অ্যাভিনিউ। 

Continues below advertisement

কেন ১৬৩ ধারা জারি করা হয় ? যে সব এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে, সেখানে একসঙ্গে পাঁচ জন বা তার বেশি মানুষ জমায়েত করতে পারবেন না। মূলত, আইনশৃঙ্খলা রক্ষা করতে এই ধরা জারি করা হয়। সেই এলাকায় শান্তিভঙ্গ, গন্ডগোল বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন বা পুলিশ কমিশনার এই ধারা জারি করতে পারেন। এই ধারার আওতায় মিছিল করা কিংবা কোনও উসকানিমূলক কাজ বা জমায়েত করা নিষিদ্ধ। এটি অমান্য করলে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। 

Continues below advertisement