কলকাতা: পুজোয় পদপিষ্ট হয়ে প্রাণ গেল শিশু-সহ ১৯ জনের।  চোরবাগানের ঘটনায় ইতিমধ্যেই পোস্ট করেছে মমতা তৃণমূল।’বলুন তো চোরবাগানের পুজোর সঙ্গে কে ঘনিষ্ঠভাবে জড়িত ? চোরবাগান কমিটির চেয়ারম্যান বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাইপো। পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক দেবদীপ অধিকারী। এত মানুষের মৃত্যুর দায় কার ? নির্লজ্জ মুখ্যমন্ত্রী কবে পদত্যাগ করবেন ? পোস্ট মমতা তৃণমূলের। চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে মৃত্যুর ঘটনায় এবার মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। 

Continues below advertisement

আরও পড়ুন, "থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Continues below advertisement

 প্রশ্ন: চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারী। অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট মমতা তৃণমূলের..এমন কি পুজো কমিটি গঠন করা হয়েছে জোর করে চাপ দিয়ে বলে অভিযোগ..

শমীক ভট্টাচার্য: এই ধরণের কোনও ঘটনা আমার জানা নেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাইপো নাবালক না সাবালক , আমি জানি না। সেতো থাকে কাঁথিতে। সে এখানে কোথা থেকে এল, আমার জানা নেই। এবং বিশ্বাস করুন, এটা আমি মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত, আমি কোনও রাজনৈতিক প্রতিক্রিয়ার উত্তর এই মুহূর্তে দিতে পারছি না।

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শুরু হল রাজনৈতিক চাপানউতোরও। পুজো কমিটির পোস্টারের ছবি পোস্ট করে আক্রমণ করা হল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে। দাবি করা হল, এই পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো। উত্তর দিয়েছে বিজেপিও। কেউ পরিবার নিয়ে। তো কেউ বন্ধুবান্ধবের সঙ্গে। কেউ সন্তানের হাত ধরে ছিলেন।আবার কেউ নিজের পরিবারের বয়স্ক বা মহিলাদের আগলে রাখছিলেন। ওরা সকলেই চোরবাগান সর্বজনীনে এসেছিলেন ঠাকুর দেখতে। কিন্তু তার যে এরকম ভয়ঙ্কর পরিণতি হবে, তা বোধহয় কয়েক মুহূর্ত আগেও কেউ কল্পনাই করতে পারেননি। কিন্তু এতবড় মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে দায়ভার কার? ইতিমধ্যে তদন্ত কমিটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

হাইকোর্টের বর্তমান বিচারপতির নেতৃত্বে হবে ফ্যাক্ট ফাইন্ডিং। কিন্তু এরইমধ্যে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামের অ্যাকাউন্ট থেকে চোরবাগান সর্বজনীনের পুজোর পোস্টারের এই ছবিটি পোস্ট করা হয়েছে। যেখানে চিফ প্যাট্রন হিসেবে দেবদীপ অধিকারীর। পোস্টে প্রশ্ন করা হয়েছে, অনুমান করুন, চোরবাগান পুজো প্যান্ডেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কে যুক্ত রয়েছেন? শুভেন্দু অধিকারীর ভাইপো। বিজেপির একজন বিধায়কও এই পুজো কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। কে জবাবদিহি করবে? এতগুলো মৃত্যুর নেপথ্যে দায়ী কে? মুখ্যমন্ত্রী কখন, যার কোনও লজ্জা নেই, পদত্যাগ করবেন?