পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বারুইপুরকাণ্ডে এনকাউন্টার-তদন্তে CID.বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে ধৃত প্রভাস মণ্ডলকে এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় এবার তদন্ত করবে সিআইডি। ইতিমধ্যেই সেই তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন, বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
পুলিশি তদন্তের পর যে খবর উঠে এসেছে, তা হল এই ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। ধৃত ওই প্রভাস মণ্ডলকে গত পরশুদিন রাতে, ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগ , তখন প্রভাস এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র কেড়ে নেয়। পালানোর চেষ্টা করে ওই ধৃত এবং পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ডগুলিও চালায় বলে দাবি পুলিশের। এরপরেই পাল্টা পুলিশ দুই রাউন্ডগুলি চালায়। এই বিষয়েই তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিআইডি।আজকে কিছুক্ষণ পরই, সিআইডি এর আধিকারিকরা আসবেন বারুইপুরে।
মাথায় একাধিক আঘাত, গোপনাঙ্গে ক্ষতচিহ্ন, শরীরে আঁচড়, কামড়ের দাগ। মাত্র ১২ বছর বয়সে ভয়ঙ্কর হিংসার শিকার হতে হয়েছে বারুইপুরের ক্লাস সিক্সের ছাত্রীটিকে, বন্ধুর জন্মদিনে যাওয়ার সময় এমন নারকীয় ঘটনা। যে ঘটনায় শিউড়ে উঠছে গোটা রাজ্য়। ঠিক যে পুকুর থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়েছিল। তার অদূরে, পুনর্নির্মাণের সময়, পুলিশের গুলিতে মৃত্য়ু হল প্রভাস মণ্ডলের। তাঁর এনকাউন্টারে বিন্দুমাত্র দুঃখিত নয় পরিবার। প্রভাসের পরিবার বলছেন, যেমন কর্ম, তেমন পরিণতি।
এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল বলেন, ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেরকম দুষ্কর্ম করেছে, আমার কোনও আর আপত্তি নেই, কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়েকে কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। শেষ আমার। আমরা আনব না। আমার কেউ নেই। আমি আনতে পারব না। আমি ও দেখতে পারব না। আমি ওর আর কিছু করব না। ও যাক।' মৃত নাবালিকার বাবা বলেন, পুলিশের উপর পুরো আস্থা আছে। সরকারের উপর আস্থা, ভরসা আছে। মুখ্যমন্ত্রী কাল কথা দিয়েছে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রীর উপর ফুল ভরসা আছে আমাদের। পুলিশের উপরে পুরো, ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে। দাদা (মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) আমায় ভরসা দিয়েছে। দাদার (মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী) উপর ফুল ভরসা আছে।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে, পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক-সহ ৯-১০ জন পুলিশ কর্মী। অভিযোগ, আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে সে। পুলিশ সূত্রে খবর, তাঁদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে পালানোর চেষ্টা করে প্রভাস। এরপরই আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।
