ঝিলম করঞ্জাই, কলকাতা : ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পুরো দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গেরজেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সতর্কতাবার্তা দিয়েছে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় আগামী ২-৩ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি আবহাওয়া দফতরের তরফে বজ্রপাত সম্পর্কে সতর্ক করা হয়েছে। সাধারণ মানুষ যেন সুরক্ষিত জায়গায় থাকেন। ওই ৮ জেলা ছাড়াও বীরভূম ও মুর্শিদাবাদ - এই দুই জেলাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে এই দুই জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। কেউ যাতে খোলা জায়গায় কিংবা গাছের তলায় না থাকেন, সেই ব্যাপারে বারবার সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে।
বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, ৭ থেকে ১১ সেন্টিমিটার। তার সঙ্গে এই দুই জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগেও দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান - দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আজ ৯ জুলাই বৃহস্পতিবার ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এই ৫ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই দুই জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
