কলকাতা : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আকাশছোঁয়া মাস মাইনে, হাত খুলে নম্বর দেওয়া নিয়ে এতদিন সরব হতেন সাধারণ মানুষই। তবে এবার এই প্রসঙ্গে বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেখানেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

Continues below advertisement

সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 'বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি আবেদন করব যে অর্থনৈতিক ভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন। এমন কোনও কাজ করবেন না যাতে সরকার বিব্রত হয়, কোনও সাধারণ বাড়ির ছেলেমেয়েরা অসুবিধার মধ্যে পড়ে, এটা করবেন না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হওয়া খুবই সহজ। মূল্যায়ন এবং কৃতকার্য হওয়া আরও বেশি সহজ। দয়া করে মূল্যায়নের ক্ষেত্রে একটু সঠিক যত্নবান হোন। মেধা অনুযায়ী তার মূল্যায়ন হওয়া দরকার হয়েছে। নাহলে প্রতিযোগিতায় যখন আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থার ছাত্রছাত্রীরা যাচ্ছে, তারা তখন বেসরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে অসম প্রতিযোগিতায় ছিটকে যাচ্ছে। এঁটে উঠতে পারছে না। এক্ষেত্রেও একটা সুস্থ প্রতিযোগিতা থাকা দরকার।' 

Continues below advertisement

শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে : মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই অ্যাকশন মোডে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক বিষয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি। নিয়েছেন একাধিক পদক্ষেপ। বেশ কিছু ক্ষেত্রে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে সাবধান করে সতর্কবার্তা দিতেও দেখা গিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে শুভেন্দু অধিকারীর সরকার পশ্চিমবঙ্গে কাজ করছে একদম তৎপর ভাবে। বেআইনি নির্মাণ, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট, জোরজুলুম - কোনও বেনিয়ম যে সহ্য করা হবে না, কোনও অপরাধীকে রেয়াত করা হবে না, সেই স্পষ্ট বার্তা ইতিমধ্যেই একাধিকবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কার্যত রাজ্যের সমস্ত খারাপ দূর করে খোলনলচে বদলে একদম নতুন পশ্চিমবঙ্গ তৈরি করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। দুর্নীতি থেকে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগের তদন্তে যেদিন জোড়া কমিটি গড়লেন মুখ্য়মন্ত্রী। দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছেন আইপিএস দময়ন্তী সেনকেও। ন্দু অধিকারী, সেদিনই আর জি কর কাণ্ডে প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।                            


Education Loan Information:

Calculate Education Loan EMI