কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল একাধিক ট্রেন। মূলত অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'। আগামিকাল-ই অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূল এবং বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের সম্ভাবনা। এই পরিস্থিতি ট্রেন বাতিল নিয়ে জরুরি ঘোষণা ভারতীয় রেলের ।
আরও পড়ুন, কুণাল ঘোষের বাড়িতে পুলিশ, "..জবাব না দিলে গ্রেফতার করা হবে"
ঘূর্ণিঝড়ের জেরে বাতিল কোন কোন ট্রেন ?
২৯ অক্টোবর- ৪ নভেম্বর: বাতিল রউরকেল্লা-যোধপুর এক্সপ্রেস ৩০ অক্টোবর- ৫ নভেম্বর: বাতিল জগদলপুর-রাউরকেল্লা এক্সপ্রেস ২৭ অক্টোবর-৩০ অক্টোবর: বাতিল হাওড়া-জগদলপুর এক্সপ্রেস ২৮ অক্টোবর-৩১ অক্টোবর: বাতিল জগদলপুর-হাওড়া এক্সপ্রেস ২৭ অক্টোবর: বাতিল সেকেন্দ্রাবাদ-হাওড়া এক্সপ্রেস ২৯ অক্টোবর: বাতিল হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস
আগামী ২৯ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর ট্রেন বাতিল করা হয়েছে-বিশাখাপত্তনম থেকে কিরান্দুল এক্সপ্রেস (18515), কিরান্দুল থেকে বিশাখাপত্তনম এক্সপ্রেস (18516) এবং রৌরকেল্লা থেকে জগদলপুর এক্সপ্রেস (18107)। আগামী ৩০ অক্টোবর থেকে আগামী ৫ নভেম্বর যে ট্রেন বাতিল করা হয়েছে, জগদলপুর থেকে রৌরকেল্লা এক্সপ্রেস (18108)। আগামী ২৭ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, হাওড়া থেকে জগদলপুর এক্সপ্রেস (18005).আগামী ২৮ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, জগদলপুর থেকে হাওড়া এক্সপ্রেস (18006).আগামী ২৭ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, বিশাখাপত্তনম থেকে কোরাপুট প্যাসেঞ্জার (58538).আগামী 2৮ অক্টোবর থেকে আগামী ৩১ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, কোরাপুট থেকে বিশাখাপত্তনম প্যাসেঞ্জার (58537).আগামী ৩০ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, বিশাখাপত্তনম থেকে কোরাপুট এক্সপ্রেস (18512)। আগামী ৩১ অক্টোবর যে ট্রেন বাতিল করা হয়েছে, কোরাপুট থেকে বিশাখাপত্তনম এক্সপ্রেস (18511).আগামী ২৭ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, বিশাখাপত্তনম থেকে কিরান্দুল প্যাসেঞ্জার (58501) এবং কিরান্দুল থেকে বিশাখাপত্তনম প্যাসেঞ্জার (58502).
ঘূর্ণিঝড়ের অশনি সংকেতের জেরে ত্রস্ত সৈকত শহর। ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর মোকাবিলায় চরমে ব্য়স্ততা।আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূল এবং বিশাখাপত্তনমের মাঝামাঝি ইয়ানাম উপকূলের কাছাকাছি ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের সম্ভাবনা। ওই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২৫-১৩৫ কিমি। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি থাকতে পারে ১৫০ কিমি পর্যন্ত। এই ঘূর্ণিঝড়ের প্রভাব অন্ধ্রপ্রদেশের উপকূল এবং দক্ষিণ ওড়িশায় প্রভাব সবচেযে বেশি। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে রাজ্য়েও।বুধবার থেকে উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
