Continues below advertisement

কলকাতা : রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (DA Case) সংক্রান্ত মামলায় আপাতত স্বস্তি মিলল না। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে গিয়ে আগামী ৬ মে পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে। ফলে ডিএ সংক্রান্ত জটিলতা আরও কিছুদিন বহাল থাকছে।

কী বিষয়ে মামলা

Continues below advertisement

গত ১৫ মার্চ, বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার দিন, মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া DA-র কিছুটা অংশ দেওয়ার কথা ঘোষণা করলেও,  রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া DA দেওয়া হয়নি।  যারা টাকা পেয়েছেন, তাদের অনেকেরই হিসেব মিলছে না। এই প্রেক্ষিতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। সেই মামলারই বুধবার শুনানির কথা ছিল। এদিন

রাজ্য কোর্টে কী জানাল

এদিন আদালতে রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিবল ( Kapil Sibal )। তিনি আদালতে জানান, ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ মেনে চলতে রাজ্য সরকার রাজি রয়েছে এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই আর্থিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর দাবি, তাঁরা কমিটির সুপারিশগুলো মেনেছেন।  বকেয়া DA-র জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। তারমধ্য়ে ৪ হাজার ৭০০ কোটির বেশি ইতিমধ্য়েই দেওয়া হয়েছে। যাঁদের রেকর্ড রয়েছে, তাঁদের সবাইকে DA দেওয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য নিয়ে টাকা দিতে বলেছে কমিটি।  সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। 

অন্যদিকে, মামলাকারীদের পক্ষের আইনজীবী ফিরদৌস শামিম ( Firdaus Shamim ) আদালতে অভিযোগ করেন, এখনও বহু বর্তমান ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বর্ধিত হারে ডিএ পাননি। যে হারে ডিএ পাওয়ার কথা, সেই হারে অর্থ দেওয়া হয়নি বলেও দাবি তোলা হয়। 

প্রেক্ষাপট

৫ ফেব্রুয়ারি DA-মামলার রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল, ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া DA-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট।

এদিন আদালতে আইনজীবী কপিল সিব্বল বলেন,  বলেন, ইন্দু মালহোত্রা কমিটি আগামী ২৭ এপ্রিল এই বিষয়ে আরও একটি রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে, ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। ভোটের রেজাল্টের পর, ৬ই মে পরবর্তী শুনানি হবে।