দার্জিলিং : উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে আজ। জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙে দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। কাল থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। উত্তরবঙ্গে গত সপ্তাহে টানা বৃষ্টি চলেছে। এ সপ্তাহে টানা বৃষ্টি থেকে কিছুটা অব্যাহতি মিলবে। যদিও পাহাড়ে রোদের দেখা না মেলারই কথা। তাপমাত্রা সামান্য নামলেও, বড় কোনও পরিবর্তন নেই।  এক নজরে শৈলশহরের আবহাওয়ার খুঁটিনাটি  

বৃষ্টিপাত: 20% আর্দ্রতা: 93% বাতাস: 2 কিমি/ঘন্টা 
দিন (Day)সর্বনিম্নতাপমাত্রা (Min)সর্বোচ্চতাপমাত্রা(Max)সারাদিনের আবহাওয়াকেমন যেতে পারে 

২৩জুলাই

১৬.0২০.0

মাঝারিবৃষ্টি

https://city.imd.gov.in/ থেকে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কেমন থাকবে শৈলশহরের আবহাওয়া।  

 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
23-Jul29.037.0
Generally cloudy sky with Light Rain or Drizzle
24-Jul28.037.0
Generally cloudy sky with Light rain
25-Jul26.034.0
Generally cloudy sky with moderate rain
26-Jul25.034.0
Generally cloudy sky with moderate rain
27-Jul25.035.0
Generally cloudy sky with moderate rain
28-Jul26.034.0
Rain or Thundershowers
29-Jul26.034.0
Rain or Thundershowers

 

পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর। 

দার্জিলিং ভ্রমণের সেরা সময় :                        

টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।

 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista) লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।
 
আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial