দার্জিলিং : উত্তরবঙ্গে মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বেশ কয়েকটি জেলাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে । বৃষ্টির চলবে শনিবার পর্যন্ত। মঙ্গলবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা। 

আজ দার্জিলিংয়ের আবহাওয়া : 

বৃষ্টিপাত: 95%আর্দ্রতা: 81%বাতাস: 6 কিমি/ঘন্টা 

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
03-Oct15.022.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
04-Oct14.020.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
05-Oct15.020.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
06-Oct16.021.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
07-Oct16.022.0
NA
08-Oct16.022.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
09-Oct16.022.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। (Weather Update) দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর। 

দার্জিলিং ভ্রমণের সেরা সময় :                        

টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।

 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista) লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।