দার্জিলিং :বৃষ্টি থামার নাম নেই। সারাদিন মেঘাচ্ছন্ন আকাশ। এমনই কাটতে চলেছে আগামী ৭ দিনও। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ লাগাতার বৃষ্টি চলবে পাহাড়ে। এই মুহূর্তে রোদের মুখ দেখা সম্ভব নয়, মনে করছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সঙ্গে চলবে বজ্রপাতও। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকতে পারে দার্জিলিংয়ে আজকের আবহাওয়া। 

বৃষ্টিপাত: ৩০%

আর্দ্রতা: ৭৮%

বাতাস:৬ কিমি/ঘন্টা 

দিন (Day)সর্বনিম্নতাপমাত্রা (Min)সর্বোচ্চতাপমাত্রা(Max)সারাদিনের আবহাওয়াকেমন যেতে পারে 

৩০জুলাই

১৮.0২৩.0

মাঝারিবৃষ্টি

 

https://city.imd.gov.in/ থেকে দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কেমন থাকবে শৈলশহরের আবহাওয়া।    

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
30-Jul16.020.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
31-Jul16.021.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
01-Aug17.021.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
02-Aug16.021.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
03-Aug15.021.0
NA
04-Aug15.020.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
05-Aug15.020.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

 

 

পরতে পরতে ব্রিটিশ স্থাপত্য বহন করে চলা এই শহরের একাধিক ভবনকে দেখলে মনে পড়তেই পারে পুরনো লন্ডনের কথা। তিব্বতি ভাষা ‘Dorje’ শব্দের মানে দেবরাজ ইন্দ্রর অস্ত্র বজ্র। আর ‘Ling’ কথার অর্থ, ল্যান্ড বা স্থান। তার থেকেই দার্জিলিং নামের উৎপত্তি।দার্জিলিং ভ্রমণের সেরা সময় :মার্চ থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর।দার্জিলিংয়ে শীত উপভোগ করার সময় : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি।দার্জিলিং ভ্রমণ বর্ষার জন্য ঝুঁকির হয় : জুন থেকে সেপ্টেম্বর। 

দার্জিলিং ভ্রমণের সেরা সময় :                        

টাইগার হিল, ঘুম, সান্দাকফু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং পিস প্যাগোডা হল দার্জিলিং-এর কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। দার্জিলিং এর ঘুমে অবস্থিত ঘুম রেলওয়ে স্টেশনটি বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। ঘুমে গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধও রয়েছে।

 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার ( Darjeeling Weather ) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista) লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।
 
আরও পড়ুন
মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial