কলকাতা : পশ্চিমবঙ্গে এখন নতুন সরকার। তৃণমূলের ১৫ বছরের রাজত্বকে ধূলিসাৎ করে বাংলার মসনদে আজ বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার গঠনের পর পশ্চিমবঙ্গের উন্নয়ন, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ, নারী ক্ষমতায়ন ও নারী উন্নয়ন ইত্যাদির জন্য  কোমর বেঁধে ময়দানে নেমেছে বিজেপি সরকার। নির্বাচনের পূর্বে সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে মহিলাদের জন্য একটি বড় ঘোষণা করেছে শুভেন্দুর সরকার।                               

Continues below advertisement

সরকারের প্রথম ক্যাবিনেট মিটিং-এ জানানো হয় যে ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। টিকিটের জন্য লাগবেনা কোনও টাকা। তবে শুধুমাত্র মহিলারা পাবেন এই সুবিধা। গত সপ্তাহে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছিল। তবে কেমন করে পরিচালনা করা হবে এই পরিষেবা, পরিষেবা মিলতে সমস্যা হবে কিনা, এই নিয়ে বড় মন্তব্য করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।                         

মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত নিয়ে দিলীপ ঘোষ জানান, ''মহিলাদের জন্য সুরক্ষা, সম্মান নিয়ে কাজ করছে সরকার, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা ৫০০০ বাস আরও কিনব। ইলেক্ট্রিক বাস। বাস যদি না থাকে, ফ্রি দিয়ে তো লাভ নেই। আগের যে সরকার ছিল বাস তো তুলেই দিয়েছে লুঠপাট করে। তাই বাস বাড়ানো হবে, যাতে মহিলারা সুবিধাটা পান। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, আমরা লোন নিয়ে বাস কিনছি।'' আরও পড়ুন - 'অন্য ব্যবস্থাও সরকার করবে', পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন মন্ত্রী দিলীপ ঘোষ...

Continues below advertisement

অন্যদিকে, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়েও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি জানান, "গত এক-দেড় বছর ধরে তেলের দাম দুনিয়ায় বেড়েছে। আমাদের তেল কোম্পানিগুলোর লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাও সরকার মানুষের ওপর চাপ আসতে দেয়নি। কিন্তু, পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেইজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন, আপনারা খরচ কমান। তেল খরচ কমান। তারজন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। মিনিমাম যেটুকু না বাড়ালেই নয়। নাহলে কোম্পানিগুলোই উঠে যাবে।" আরও পড়ুন - এক সপ্তাহ ধরে নিখোঁজ, খাল থেকে উদ্ধার হল জনপ্রিয় গায়িকার দেহ…