রঞ্জিত সাউ, কলকাতা: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট ও তাঁর দুই সহযোগী নয়নাশিস দাস ও সুমন্ত ঘোষ। তিন জনকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল দমদম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তিন জনকে।

Continues below advertisement

আরও পড়ুন, বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ কাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, সাংবাদিকদের মুখোমুখি প্রদেশ কংগ্রেস সভাপতি, "কতজনকে জেলে পোরে দেখব.."

Continues below advertisement

তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার তৃণমূল নেতা এবং দমদমের প্রাক্তন উপ-পুরপ্রধান বরুণ নট্ট ও তাঁর ২ সহযোগী। দমদমের প্রোমোটার সুজয় মজুমদারের অভিযোগ, তৃণমূল জমানায় বরুণ নট্ট ও তাঁর শাগরেদদের বিরুদ্ধে বহুবার অভিযোগ করলেও কোনও সমাধান হয়নি। সম্প্রতি মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' অভিযোগ পৌঁছতে পদক্ষেপ নেয় প্রশাসন। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের গ্রেফতারিতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।আর সেই আবহেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ও দমদমের প্রাক্তন উপ-পুরপ্রধান বরুণ নট্ট এবং তাঁর দুই শাগরেদ  নয়নাশিস দাস ও সুমন্ত ঘোষ। সুজয় মজুমদার নামে এই প্রোমোটারের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগকারী প্রোমোটার সুজয় মজুমদার বলেন, ২০২৩ থেকে কাজটা করতে আমি গিয়েছিলাম। ওরা কাজটা করতে দেয়নি। একটুখানি কাজ করিয়ে বন্ধ করে দেয়। টাকা দাও, টাকা দাও,টাকা দাও। আমি ফেডআপ হয়ে গেছি টাকা দিতে দিতে। আমাকে কাজ করতেও ওরা দেয়নি। আমরা সব ভেঙে পড়েছি। খাওয়া দাওয়া আমাদের সব কিছু শেষ।'

 কুণাল ঘোষ বলেন,এনিয়ে কোনও মন্তব্য় করব না। একেবারে বেছে বেছে তো তৃণমূল নেতাদেরই গ্রেফতার করা হচ্ছে।যদি অভিযোগ থাকে, আইন আইনের পথে চলবে। বহুক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগ দিয়ে করা হচ্ছে। বিজেপির যাঁরা তোলাবাজি করছে, বিজেপির যাঁরা হুমকি দিচ্ছে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, তাঁদের অ্য়ারেস্ট করা হচ্ছে না।'রাজ্য় বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, আমরা সবাই জানি, গত ১৫ বছর ধরে যা যা অন্য়ায় হয়েছে, একজনের অনুপ্রেরণায়, এবং তাঁরই বাড়ির একজনের সহযোগিতায়। অনুপ্রেরণা এবং সহযোগিতা পাশাপাশি কোথা দিয়ে হেঁটেছে, কার কার হাত ধরেছে , বিনিময়ে তাঁরা কী পেয়েছে সব কিছুই সামনে আসবে। 

অভিযোগকারী প্রোমোটারের দাবি, তৃণমূল জমানায় অভিযোগ জানালেও এদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থা নেওয়া হত না। এনিয়ে সম্প্রতি মুখ্য়মন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছিলেন এই প্রোমোটার।অভিযোগকারী প্রোমোটার  সুজয় মজুমদার বলেন, কেউ তো আমাদের হেল্প করেনি সাহায্য় করেনি। লাস্টে বাধ্য় হয়ে মুখ্য়মন্ত্রীর কাছে গেলাম।  সব শুনল কথা।  শোনার পরে ওঁদেরকে ২৪ ঘণ্টার মধ্য়ে ওঁদেরকে গ্রেফতার করা হল। 'বরুণ নট্ট-সহ ধৃত তিনজনকে এদিন ব্য়ারাকপুর কোর্টে তোলা হয়। তাঁদের ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠান বিচারক।