কলকাতা : মহালয়ার পর থেকে আবহাওয়া ক্রমশ শুষ্ক হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এমনই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে পুজোর মুখে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১২ এবং ১৩ অক্টোবর আবহাওয়া রোদ ঝলমলে থাকবে। আকাশ থাকবে পরিষ্কার। ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৪ অক্টোবর বুধবার চতুর্থীর দিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ১৫ অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৬ এবং ১৭ অক্টোবর অর্থাৎ ষষ্ঠী এবং সপ্তমীর দিন আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১৮ অক্টোবর ফের রোদ ঝলমলে থাকবে আবহাওয়া। আকাশ থাকবে পরিষ্কার। মেঘের প্রভাব থাকবে না। অর্থাৎ আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী পুজোর শুরুর আগে এবং পুজোর মধ্যেও হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। 

Continues below advertisement

ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের 

Continues below advertisement

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.১ মিলিমিটারেরও কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী এক সপ্তাহের জন্য রাজ্যের কোথাও আবহাওয়াজনিত কোনও বড় সতর্কতা জারি করা হয়নি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি কিংবা ঝড়ের কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর। 

"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার 

পুরো সিকিম, পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশ, অসম ও মেঘালয়ের কিছু অংশ এবং অন্ধ্রপ্রদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ঝাড়খণ্ড, ছত্তিসগড়, গোয়ার যেসব অংশ বাকি ছিল, ওড়িশার আরও কিছু অংশ, তেলেঙ্গানা এবং কর্নাটক থেকেও বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দেশের বাকি অংশ থেকে আগামী ২-৩ দিনে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।