আবির দত্ত, কলকাতা : মঙ্গলবার সকাল সকাল ইডির হানা শহরে। এবার তৃণমূল নেতা ও  প্রাক্তন মন্ত্রী ও  ইন্দ্রনীল সেনের বাড়িতে পৌঁছে গেল  ED । তাঁর কসবা, হাইল্যান্ড পার্ক, হিন্দুস্তান পার্কের ঠিকানায় তল্লাশি শুরু হল। তৃণমূল আমলের মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর আত্মীয়ের বাড়িতে তল্লাশি শুরু হল। কলকাতার ১০ জায়গায় অভিযান চালাচ্ছে  ED। অভিযোগ, মাস-আর্ট নামক সংস্থার নামে বাজার থেকে বিরাট অঙ্কের টাকা তোলেন ইন্দ্রনীল সেন। 

Continues below advertisement

কী এই 'মাস আর্ট' ?  প্রাক্তন মন্ত্রী ও গায়ক ইন্দ্রনীল সেন এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের গড়া সংস্থা 'মাস আর্ট' (Mass Art)। এই সংস্থার বিরুদ্ধে বড় অভিযোগ ওঠে। এই সংস্থা নাকি একেবারে ইউনেস্কোর (UNESCO) নাম ভাঙিয়ে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের নামে বাজার থেকে কোটি কোটি টাকা তোলে। সেই অঙ্কটা ৫০ থেকে ৬০ কোটি টাকা। ২০২২ সালে ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের নেতৃত্বে 'মহানির্বাণ রোড মাস আর্ট সোসাইটি' নামে এই সংস্থাটি গড়ে ওঠে। অভিযোগ এই সংস্থা নিজেদের ইউনেস্কোর অফিসিয়াল পার্টনার বলে দাবি করত। কলকাতার ২৪টি দুর্গাপুজো মণ্ডপের প্রিভিউ শো দেখানোর নামে টিকিট চড়া দামে  আকাশছোঁয়া দামে বিক্রি করে।  

অভিযোগকারী দম্পতির দাবি, কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর, ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে 'মাস আর্ট' নামে একটি সংস্থা। অভিযোগপত্রে দাবি করা হয়েছে, সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন। ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে বড়সড় আর্থিক দুর্নীতি করেছে 'মাস আর্ট' নামে একটি সংস্থা। এর আগে যে অভিযোগপত্রে, সেখানে সংস্থার মাথায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেন।  অভিযোগকারী দম্পতি আগেই জানিয়েছিলেন, তাঁরা আগেই বুঝতে পেরেছিলেন দুর্গাপুজোকে সামনে রেখে ইউনেস্কোর নাম ব্যবহার করে কাঁড়ি কাঁড়ি টাকা তুলছেন তিনি। কিন্তু সেই সময় ছিল তৃণমূল জমানা। অভিযোগ করার অবস্থা ছিল না। তাই রাজ্যে পালা বদল হতে বিষয়টি নিয়ে সরব হন তাঁরা। বউবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

Continues below advertisement

জুন মাসে এই বিষয়টি নিয়ে দম্পতি সরব হওয়ার পরই ইন্দ্রনীল সেন দাবি করেন, ব্যবসায়ীক স্বার্থ চরিতার্থ করার জন্য ভিত্তিহীন অভিযোগ করছেন তাঁরা।