রুমা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ। পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ নির্বাচন কমিশনের। ট্রেনিং নিতে নির্দেশ হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীকেও। SIR নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল এবং রাজ্য় সরকারের সংঘাত-আবহে নির্দেশ ঘিরে জল্পনা। এবছর পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরিতে ভোট। 'পর্যবেক্ষক নিয়োগ নিয়ে চারবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার কোনও তালিকা দেয়নি। তারপরই স্বরাষ্ট্রসচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়', নির্দেশিকা নিয়ে যুক্তি নির্বাচন কমিশনের। প্রশ্ন উঠছে, এই নির্দেশের মধ্য়ে দিয়ে কি রাজ্য় সরকারকেও কড়া বার্তা দিল নির্বাচন কমিশন? এই নির্দিশিকা নিয়ে নির্বাচন কমিশনের যুক্তি, পর্যবেক্ষক নিয়োগ নিয়ে চারবার রিমাইন্ডার দেওয়া হয়েছিল। কিন্তু, রাজ্য সরকার কোনও তালিকা দেয়নি। তারপরই স্বরাষ্ট্রসচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়।  

Continues below advertisement

আরও পড়ুন, নাজিরাবাদে ৫ জনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করল প্রশাসন, আজই ঘটনাস্থলে যাচ্ছেন শুভেন্দু

Continues below advertisement

কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় পশ্চিমবঙ্গের মোট ২৫ জন অফিসারের নাম রয়েছে। এর মধ্যে ১৫ জন IAS এবং ১০ জন IPS অফিসার। যাদেরকে অন্য রাজ্যে অবজারভার হিসেবে পাঠানো হবে। এবং সেজন্য একটা ট্রেনিং রয়েছে। ফেব্রুয়ারি মাসের ৫ এবং ৬ তারিখ। সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার জন্য, নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের নাম রয়েছে। কমিশনের বক্তব্য, এর আগে চারবার মুখ্যসচিবকে বলা হয়েছিল। মুখ্য নির্বাচন কমিশনারের কাছে চিঠি এসেছিল মুখ্যসচিবের কাছে, তালিকা পাঠানোর জন্য। যে কাদের কাদের অবজারভার করে অন্যরাজ্য পাঠানো হবে। সেক্ষেত্রে কমিশনের বক্তব্য, কোনও তালিকা রাজ্যের তরফে পাঠানো হয়নি। সেক্ষেত্রে কমিশন, যেভাবে তাঁদের সিলেক্ট করেছে, সেখানে করে আলাদা করে কোনও স্বরাষ্ট্রসচিব হিসেবে সিলেক্ট করা হয়নি। একদম পরপর যাদের নাম এসেছে, আইএএস এবং আইপিএস, সেভাবেই কিন্তু নাম সিলেক্ট করা হয়েছে। এবং সেই নামের তালিকার মধ্যে স্বরাষ্ট্রসচিবেরও নাম রয়েছে।

 নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল এবং রাজ্য় সরকারের সংঘাত চলেছেই। সেই সংঘাত কি এবার চরম আকার নিতে চলেছে? ৫ রাজ্য়ে বিধানসভা নির্বাচনের জন্য় কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হল,কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনা থেকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীন ত্রিপাঠির।স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে, অন্য় রাজ্য়ের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবছর পাঁচটি রাজ্য়ে বিধানসভা ভোট রয়েছে। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরি, এই প্রেক্ষাপটেই ৫ রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া নজরদারির জন্য় কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। কিন্তু তালিকায় যেভাবে একেবারে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের নাম  অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁকে অন্য় রাজ্য়ের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ নিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, তা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে।