দক্ষিণ ২৪ পরগনা:ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গির। ফলতায় 'পুষ্পা'-র কেরামতি শেষ, পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে তৃণমূল। ১৫ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেলেন ১ লক্ষ ৩ হাজার ৮৯টি ভোট। দ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী, পেলেন ৩৩ হাজার ৪১৬টি ভোট। তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী, পেয়েছেন ৯০৮৯ টি ভোট। চতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, প্রাপ্ত ভোট ৫১৮৪। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা বলেন, ফলতায় প্রচারে বলেছিল, আমাকে দিয়ে নাকি মাছ বেচাবে, ওনাকে আমি বলেছিলাম, আপনি আসবেন, আপনাকে আমি মাছভাত খাওয়াবো। 

Continues below advertisement

আরও পড়ুন, "..শাস্তি হবে", কাদের কথা বললেন রাজ্যের মন্ত্রী ?

Continues below advertisement

প্রশ্ন: জাহাঙ্গির প্রসঙ্গে কী বলবেন ? ঝুঁকেগা নেহি বলেছিল (পুষ্পা) ..

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা: ওর সম্বন্ধে আর কী বলার আছে, বলার কিছু নেই। যারা ছিল সাগরেদ, মোটামুটি গর্তে ঢুকে গেছে। এটা আলোচনার বিষয় নয়। ..

প্রশ্ন: এত লিড আপনার..

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা: স্বতস্ফূর্ত ভোট দিয়েছে। কোনও দলের অবজেকশই ছিল না। সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিয়েছে। সবদলের প্রতিনিধিরাও রয়েছে। ভোটের দিনও কোনও অশান্তি হয়নি, আজ গণনার দিনেও কোনও অশান্তি হয়নি। 

প্রশ্ন: ফলতার পুনর্নির্বাচনের এই ফলাফল কাকে উৎসর্গ করবেন ?

ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা: ফলতাবাসীকে করছি।

১৯ রাউন্ডের শেষে কে কোথায় দাঁড়িয়ে ?

বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা পেলেন ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৩ টি ভোটদ্বিতীয় স্থানে সিপিএম প্রার্থী, পেলেন ৩৮ হাজার ২৬৫ টি ভোটতৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী, পেয়েছেন ৯৭৫৮ টি ভোটচতুর্থ স্থানে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান, প্রাপ্ত ভোট ৫৯১৪

ফলতায় 'পুষ্পা'-র কেরামতি শেষ, পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস

রণে ভঙ্গ দিয়েছিলেন আগেই। ফলতায় পুনর্নির্বাচনের দিন এলাকাতেই পাওয়া গেল না তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। ফলতায় তৃণমূলের 'পুষ্পা'র পার্টি অফিসের শাটার ডাউন। বাড়িতে মিলল না সাড়া। ভোটের লাইনে দাঁড়িয়ে বাসিন্দারা শোনালেন আগের ভোট আর এবারের ভোটের তফাতের কথা। তৃণমূলের জমানায় এই ফলতায় জাহাঙ্গির খানের ভয়ে লোকে মুখ খুলতে পারত না। এখানে চলত শুধু স্বঘোষিত পুষ্পার রাজ।কিন্তু, রাজ্য়ে সরকার পাল্টাতেই সব হাওয়া। ফলতায় পুনর্নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির।