আবীর দত্ত, কলকাতা: সাত সকালে প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বাড়িতে NIA-এর টিম। পুলিশকে সঙ্গে নিয়ে সওকতের জীবনতলার বাড়িতে এদিন পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সি। সওকতের ছেলের সঙ্গে কথা বলছেন NIA আধিকারিকরা। বাড়ির কাছে সওকতের কার্যালয়েও হানা দিয়েছে NIA। মূলত গত মার্চে ভাঙড়ে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্তে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে এদিন পৌঁছয় NIA. ভোটের আগে বোমা মজুত করে রাখা হয়েছিল, মজুত বোমার থেকে বিস্ফোরণ হয়, বলে ধারণা NIA-র।

Continues below advertisement

আরও পড়ুন, ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট IMD-র

Continues below advertisement

সওকত মোল্লার ছেলের সঙ্গে কথা বলছেন NIA আধিকারিকরা

 ছাব্বিশের নির্বাচনে ভাঙড় কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী পদে পরাজিত হন সওকত মোল্লা. এদিন প্রথমে বন্ধ থাকে দরজা, সওকতের ছেলেকে পাওয়া গিয়েছে, তার সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মূলত যেটা জানা যাচ্ছে ভাঙড়ে গত মার্চ মাসে যে বিস্ফোরণের ঘটনা ঘটে, এবং সেখানে একজনের মৃত্যু হয়। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে পুলিশ তদন্ত করে, কয়েকজনকে গ্রেফতার করে। তারপরে এনআইএ-র তরফ থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। সেই ঘটনার তার একটা যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হয়।

বাড়ি-কার্যালয়-রেস্তরা, কোনও জায়গাতেই এখনও পাওয়া যায়নি সওকত মোল্লাকে

শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, বাড়ি-কার্যালয়-রেস্তরা, কোনও জায়গাতেই এখনও পাওয়া যায়নি সওকত মোল্লাকে। সওকতের খোঁজে তার ছেলেকে নিয়ে অফিসাররা তল্লাশি অভিযান চালালেও এখনও তাঁর খোঁজ মেলেনি। তারপর পঞ্চায়েতের সহ সভাপতি, তৃণমূলের নেতা , তার বাড়িতে আসে এনআইএ-র টিম। এবং কেন্দ্রীয় এজেন্সি সঙ্গে করে সওকত মোল্লার ছেলেকেও নিয়ে আসে। সেখানে যারা উপস্থিত ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলা হয়। এখনও পর্যন্ত যেটা খবর, সেখান থেকেও এখনও পর্যন্ত তাঁকে পাওয়া যায়নি। 

ঘটনাস্থল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার

গত ১৮ মার্চ, ভাঙড়ের চালতাবেড়িয়ার পশ্চিম বামুনিয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর, ঘটনাস্থল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে তৃণমূলের বুথ সভাপতির দেহ উদ্ধার হয়েছিল।ঘটনাস্থল থেকে অ্যাম্বুল্যান্সে করে পালানোর সময় পথেই মৃত্যু হয় তৃণমূল নেতা মসিউরের। এরপর হাড়োয়ার ঝুঝুরগাছার কাছে তাঁর দেহ ফেলে পালিয়ে যায় অন্যরা।