হিন্দোল দে, কলকাতা: তারাতলা ব্রিজে, গাড়িতে থাকা LPG সিলিন্ডারে গ্যাস লিক করে আতঙ্ক। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। 

আজ সকালে, পৈলানের একটি পাম্পের দিকে গ্যাস রিফিল করাতে যাচ্ছিল ওই গাড়িটি। ৮টা নাগাদ, তারাতলা ব্রিজের ওপরে হঠাৎ গাড়িতে থাকা একটি সিলিন্ডারের মুখ খুলে যায়। গ্যাসে ভরে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ও পুলিশ। ঝাঁকুনির জেরে গ্যাস লিক বলে প্রাথমিক অনুমান দমকলের। 

একটি সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে। সাময়িকভাবে ব্রিজে বন্ধ হয়ে যায় যান চলাচল। দমকল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝাঁকুনির জেরে গ্যাস লিক, প্রাথমিক অনুমান দমকলের। কল্যাণী থেকে পৈলানে যাচ্ছিল LPG সিলিন্ডার বোঝাই গাড়ি।                                                              

আরও পড়ুন, ক্ষমতা হারানো তৃণমূল কি এবার খানখান হওয়ার পথে? কেন এই প্রশ্ন উঠছে?

সিএনজি বা অন্য কোনো গ্যাসের জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে আপনার যা করা উচিত- 

যানবাহনে লিক হলে: গাড়িটি নিরাপদ স্থানে থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিন। যাত্রীদের বাইরে নিরাপদ দূরত্বে সরিয়ে নিন।

ধূমপান থেকে বিরত থাকুন: গ্যাস লিক হওয়ার স্থানে বা তার আশেপাশে কোনো অবস্থাতেই বিড়ি, সিগারেট বা দিয়াশলাই জ্বালাবেন না। মোবাইল ফোন বা স্পার্ক করতে পারে এমন বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার থেকেও বিরত থাকুন।

সিএনজি সিস্টেমের সময়মতো সার্ভিসিং

গরমকালে সিএনজি পাইপলাইন, রেগুলেটর, ফিটিংস এবং অন্যান্য সংযোগগুলি পরীক্ষা করা অত্যন্ত জরুরি। কোনো পাইপ যদি কাটা, মরিচা পড়া, ফাটা বা আলগা হয়ে যায়, তবে তা অবিলম্বে বদলে ফেলা উচিত। নিয়মিত সার্ভিসিং শুধু নিরাপত্তাই নিশ্চিত করে না, গাড়ির পারফরম্যান্সও উন্নত করে।

গ্যাসের গন্ধকে অবহেলা করবেন না

যদি আপনার গাড়ির আশেপাশে গ্যাসের মতো কোনো গন্ধ পান, তবে এটিকে সাধারণ ঘটনা ভেবে উড়িয়ে দেবেন না। এটি গ্যাস লিকের লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে, সঙ্গে সঙ্গে আপনার গাড়ি থামিয়ে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে পরীক্ষা করান। সামান্য গ্যাস লিকও সময়ের সাথে সাথে একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তাই, সুরক্ষার বিষয়টিকে হালকাভাবে না নেওয়াই বুদ্ধিমানের কাজ।