কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: শাসকের রোষ থেকে রেহাই নেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরও। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মারধর, ঠেলে ফেলে দেওয়া হল পুকুরে। তৃণমূল অঞ্চল সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। গতকালের মারধরের পর আতঙ্ক নিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা কিশোরের। পারিবারিক সম্পত্তির নিয়ে বিবাদ, আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দোকানেও হামলার অভিযোগ। খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের।

Continues below advertisement

আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আস্তিক অধিকারী বলেন, 'পার্টি অফিস থেকে কিছু লোক আসে। এসে বাবাকে বলে দোকান বন্ধ কর। বাবাকে আমাকে ডেকে বাইরে আসতে বলে। আমিও জানতে চাই তাঁদের কাছে। এরপর আমার হাত দুটো ধরে পুকুরে ছুড়ে ফেলে দেয় আমায়। আমার মৃত্যুর আশঙ্কা ছিল। আমাকে বলে গেছে চারদিন পর আবার আসব।'  

এদিকে, 'উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর বাবা বিজেপি যুবমোর্চার কর্মসূচিতে যোগ দেওয়ায় হামলা', তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। 'ওদের পারিবারিক গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে গেছিলাম। পরিবারের এক মহিলাকে হেনস্থা করা হচ্ছিল, আমরা তাঁকে উদ্ধার করি', রাজনীতির যোগ নেই, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূল অঞ্চল সভাপতির। 

Continues below advertisement