সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: গভীর রাতে হুগলির  শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের  মিটার বক্সে আগুন। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসনে থাকা বিকল্প সিঁড়ি দিয়ে নামলেন বাসিন্দারা। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকল বিভাগের। আগুনে পুড়ে যায় সিঁড়ির নিচে রাখা বাইক ও সাইকেল। এই ঘটনায় কেউ আহত হয়নি।

Continues below advertisement

আরও পড়ুন, মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, গুরতর অভিযোগ সরকারি স্কুলে

Continues below advertisement

তখন গভীর রাত, আচমকাই হুগলির শ্রীরামপুরের ওই আবাসনে আগুন

তখন গভীর রাত। আচমকাই হুগলির শ্রীরামপুরের ওই আবাসনে আগুন দেখতে পাওয়া যায়। আগুন লাগে ওই আবাসনের মিটার বক্সে। ঘটনাটি চোখে পড়তেই আর একমুহূর্ত দেরি করেননি বাসিন্দারা। তবে কোনও খারার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়নি। কারণ ওই আবাসনের থাকা বিকল্প সিড়িই পথ দেখায় শেষ অবধি। তবে তারাপীঠের মতো মর্মান্তিক পরিস্থিতি হুগলিতে ঘটেনি। বের হবার সেই বিকল্প পথে কোনও বন্ধ তালা ছিল না। তাই আবাসিকরা বেরিয়ে যেতে সক্ষম হয়। তবে এখনও অবধি আগুনের উৎস হিসেবে মিটার বক্সে শর্টসার্কিট হওয়াকেই ধরে নিচ্ছেন দমকল আধিকারিকরা।

এযাবৎকালে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে..

তবে কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে এযাবৎকালে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তার সব উৎসস্থল শর্টসার্কিট না হলেও, ছড়িয়ে থাকা বিদ্যুৎ এর তারের জটলা আগুন ছড়াতে সাহায্য করেছে বলেই চিরকালীন অভিযোগ। সাম্প্রতিক কালে একাধিক অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে রাজ্য। বিশেষ করে যদি ২০২৬ সালের শুরু থেকে একবার পিছন ফিরে দেখা যায়, তাহলে, ছাব্বিশের প্রথম মাসেই অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড আনন্দপুরেই হয়েছিল। রাজ্যের নানা জায়গায় তার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বারবার মৃত্যুমিছিল সামনে এসেছে। কিন্তু সাম্প্রতিককালে আরও একটি অগ্নিকাণ্ডও বড় প্রশ্ন তুলে ধরেছে। তা হল তারাপীঠের হোটেলের অগ্নিকাণ্ড।

প্রয়োজনের সময় কাজে আসেনি দ্বিতীয় দরজা, বিকল্প সিড়ি 

যে অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসার পর, শিউরে উঠেছেন সাধারণ মানুষ। যেখানে দ্বিতীয় দরজা, বিকল্প সিড়ি থেকেও প্রয়োজনের সময় কাজে আসেনি। সেসব কিছু বন্ধ অবস্থায় ছিল। হোটের নিচতলায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে খবর মিলেছিল। আর ধোয়া উপরে পৌঁছতেই, পুর্ণ্যার্থীরা নিচে নেমে আসতেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল। দমকল এসে যতক্ষণে দরজার লক খুলেছে, ততক্ষণে মৃৃত্যুমিছিল তারাপীঠে। এরপরেই প্রশাসনের তরফে একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।