কলকাতা:উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের তারিখ ঘোষণা । ইতিমধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশিত হয়েছে। চলতি বছরের মাধ্যমিকে পাশের হার রয়েছে এবার ৮৬.৮৩ শতাংশ। ঠিক তার পরপরই এবার কাউন্সিল ঘোষণা করে জানিয়েছে, আগামী ১৪ মে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে।
কবে কখন কোন ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন ?
আগামী ১৪ মে ২০২৬ সকাল ১০ টা বেজে ৩০ মিনিটে, সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে HS পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১১ টা থেকেই ছাত্র ছাত্রীরা রেজাল্ট দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে অনুরোধ জানানো হয়েছে, ওই দিনেই ছাত্র-ছাত্রীকে মার্কশিটের হার্ডকপি , পাশের শংসাপত্র এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণ করা হবে। https://result.wb.gov.in , https://www.results.shiksha এই ওয়েবসাইটগুলিতে HS ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।
চলতি বছরে উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার
চলতি বছরের ফেব্রুয়ারিতে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ১০ হাজার। চলতি বছরে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকরাও পরীক্ষার গার্ড দিয়েছেন, শিক্ষকের আকাল মেটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে দাবি ছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।এবার একই পরীক্ষা কেন্দ্রে ছিল ৩ ধরনের পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার, তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি, পুরনো সিলেবাসের পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা।
সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট, এবারের সার্বিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ
অপরদিকে, ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রেজাল্ট। মাধ্যমিক পরীক্ষার ৮৪ দিনের মাথায় এবার ফলপ্রকাশিত হয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে, কালিম্পং। এবারের সার্বিক পাশের হার ৮৬.৮৩ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পূর্ব মেদিনীপুর। মাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৩১ জন। ১৯ টি জেলার ৮৩ টি স্কুল থেকে এসেছেন এই ১৩১ জন। ৯৯.৭১ শতাংশ পেয়েছে প্রথম স্থান অধিকারী পরীক্ষার্থী। এবং দশমের প্রাপ্ত নম্বর, ৯৮ .২৯ শতাংশ। চলতি বছরে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি ছিল।
