অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ল্যান্ডফলের আগে ঘূর্ণিঝড় 'আকভান' শক্তি হারিয়েছে ঠিকই । কিন্তু কলকাতায় দুর্যোগের অন্ত নেই।  সারা রাজ্যেই চলবে টানা দুর্যোগ। মহানগর কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি করল আবহাওয়া দফতর। IMD কলকাতা সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে। চলবে দফায় দফায় বৃষ্টি। আশঙ্কা করা হচ্ছে, শহরের নিচু জায়গায় জমতে পারে জল। তা নিয়ে আগেভাগেই সতর্ক হয়েছে কলকাতা কলকাতা পুরসভা। বৃষ্টির জেরে জল জমলে যানবাহন চলাচলের গতি শ্লথ হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ১২ ঘণ্টায় কলকাতায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।  

Continues below advertisement

ওড়িশা উপকূলে ল্যান্ডফল হলেও ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয় পশ্চিমবঙ্গ। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে। তবে স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়ের শক্তি দ্রুত কমতে থাকায় আবহাওয়ার পরিস্থিতিতেও ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। 

 

Continues below advertisement