রাজ চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার হলেন ১জন। ধৃতের নাম নুর আলম শেখ। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। পুলিশ সূত্রে দাবি, ডাকাতি রুখতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় ৬০ বছরের ম্যানেজারের। ঘটনাস্থল জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড। বেকারির ভিতর থেকে উদ্ধার হয় ম্যানেজার হাফিজুল রহমানের রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় সূত্রে দাবি, ম্য়ানেজারকে কুপিয়ে বেকারির ক্যাশ কাউন্টার ভেঙে টাকা লুঠ করে পালিয়েছে আততায়ীরা।
উল্লেখ্য, শুক্রবারদিন জলপাইগুড়িতে বেকারিতে ঢুকে ম্য়ানেজারকে খুন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতি রুখতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় ৬০ বছরের ম্যানেজারের। এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। বেকারির ভেতর থেকে উদ্ধার হয় ম্যানেজার হাফিজুল রহমানের রক্তাক্ত মৃতদেহ। হুগলির বাসিন্দা ছিলেন সেই ব্যক্তি। ম্যানেজারকে কুপিয়ে বেকারির ক্যাশ কাউন্টার ভেঙে টাকা লুঠ করে পালিয়েছে আততায়ীরা, এমনটাই দাবি করা হয়েছে স্থানীয় সূত্রে। এভাবে দুষ্কৃতীরা কেন এমন করে আক্রমণ করল সেই বেকারির ম্য়ানেজারকে, তার এখনও কোনও উত্তর মেলেনি পুলিশের কাছে। তবে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
কিছুদিন আগেই নাগপুরে ব্যাঙ্কে ঢুকে হঠাৎ ব্যাঙ্ককর্মীদের লক্ষ্য করে লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুঠের ঘটনা ঘটেছিল এসবিআইয়ের শাখায়। অভিযুক্ত ব্যক্তি প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালায় বলে অভিযোগ ওঠে। যদিও শেষ রক্ষা হয়নি। শেষমেশ ধরা পড়ে যায় সে। অতর্কিতে এই ঘটনার জেরে ব্যাঙ্ককর্মীরা কিছু দেখতে না পেয়ে নিরাপত্তার সন্ধানে ছোটাছুটি করতে শুরু করে দেন। ব্যাঙ্ককর্মীরা যখন বিশৃঙ্খলার মধ্যে হিমশিম খাচ্ছিলেন, তখন ওই ব্যক্তি কাউন্টার থেকে নগদ ৪ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। তবে পুলিশ ৩০ মিনিটের মধ্যেই তাকে খুঁজে বের করে এবং পুরো টাকা উদ্ধার করা গেছে। মহারাষ্ট্রের নাগপুরে এমনটা হয়েছে। সন্ধে ৬টা নাগাদ নাগপুরে এসবিআইয়ের একটি শাখায় ঘটনাটি ঘটে। খবর অনুযায়ী, ওই ব্যাঙ্কে স্বাভাবিক কাজকর্ম চলছিল ও কর্মীরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় এক ব্যক্তি সাধারণ গ্রাহক সেজে ব্যাঙ্কে প্রবেশ করে। সে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে যায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই নিজের কাছে লুকিয়ে রাখা লাল লঙ্কার গুঁড়ো বের করে সরাসরি ব্যাঙ্ককর্মীদের চোখে ছুঁড়ে মারে।
