কলকাতা: ভোরের আলো ফুটতে না ফুটতেই শহরে দুর্ঘটনা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের টেগোর পার্ক ক্রসিংয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি গাড়ির চালকই সামান্য জখম হয়েছেন।                                                      

Continues below advertisement

টেগোর পার্ক ক্রসিং ট্রাভেলরের গা রুবির দিক থেকে উল্টোডাঙার দিকে ট্রাভেলার গাড়িটি যায়। মিও আমোর গাড়ির পিকআপ ভ্যানটি বাইপাসের বাঁদিকে সার্ভিস রোড থেকে বেরোচ্ছিল। সেই সময় সজোরে ধাক্কা লাগে। খেলনা গাড়ির মতো মুহূর্তে উল্টে গেল দুই গাড়ি। যদিও ট্রাভেলরে কোনও যাত্রী ছিলেন না, তাই বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। যদিও মিও আমোরের গাড়ির চালকের আঙুলে চোট লাগে।                             

আরও পড়ুন, হু হু করে বাড়ছে ব্রেকফাস্টের খরচ! দুধের পর বাড়ল পাউরুটির দাম! এবার থেকে কত টাকায় কিনতে হবে?                                             

Continues below advertisement

 

পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে ৫টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ই এম বাইপাস ধরে রুবির দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল একটি ট্রাভেলার গাড়ি। সার্ভিস রোড থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠছিল আরেকটি গাড়ি। টেগোর পার্ক ক্রসিংয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। আহত দুই গাড়িচালককে প্রাথমিক চিকিৎসার জন্য ডিসান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আগেও দুর্ঘটনা ঘটে বাইপাসে

বাইপাসে এর কিছুদিন আগেও দুর্ঘটনা ঘটে। রাতের কলকাতায় ফের পথ দুর্ঘটনার খবর আসে। বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। এবার EM বাইপাসের বিল্ডিং মোড়ের কাছে ডিভাইডার ভেঙে রাস্তার উল্টো ফুটে চলে গিয়েছিল গাড়ি। ইতিমধ্যেই এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। যদিও হতাহতের কোনও খবর নেই। 

তার আগে একদিন রাতের কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য চলছিল। চিংড়িঘাটার কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল ছোট পণ্যবাহী গাড়ি। পলাতক গাড়ির চালক ও খালাসি বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি, দাবি পুলিশের ।