অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে চাঙড় খসে পড়ল রাস্তায়! একাধিক জায়গায় ফাটল পর্যন্ত ধরা পড়েছে। পরিদর্শনে নেমেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর গ্রীণ লাইনে, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে চাঙড় ঘিরে উৎকন্ঠা !
আজকেই এখানে পথচারীদের নজরে পড়ে, বেশ কয়েকটি জায়গা থেকে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের নীচের দিকটা থেকে চাঙড় খসে পড়েছে রাস্তায়। তারপরেই এই খবর পেয়ে, মেট্রোর আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা, ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে এসে, তাঁরা পর্যবেক্ষণ করেন। এবং সেই পর্যবেক্ষণের সময় দেখা যায়, শুধু চাঙড়ই খসে পড়া নয়, দুই একটি জায়গায় ফাটলেরও ছবি স্পষ্ট হয়েছে। আপাতত পথচারীদের সুবিধার জন্য, ওই অংশটিকে গার্ডরেল দিয়ে ঘিরে রেখেছে। পাশাপাশি আরও একটি বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে, গত সপ্তাহে একটি ভূমিকম্প হয়েছিল। তারই কোনও আফটার এফেক্ট কিনা, খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়ারা।