কলকাতার নীলরতন সরকার হাসপাতালে দুর্ঘটনা । হাসপাতালের ইউ এন ব্রহ্মচারী ভবনের গ্রাউন্ড ফ্লোরের X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ে বৃহস্পতিবার সকালে । দুর্ঘটনার মুহূর্তে ওই ঘরে কেউ না থাকায় বরাতজোরে রক্ষা । বড় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ।  নীলরতন সরকার হাসপাতালের এই বাড়িটি যথেষ্ট পুরনো। এখান থেকে একাধিক বিভাগও স্থানান্তরিত করা হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।  নীলরতন সরকার মেডিক্যাল কলেজে আগেও এমন ঘটনা

Continues below advertisement

এই বছরই এপ্রিল মাসে, নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউ এন ব্রহ্মচারী ভবনেই পাঁচতলায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের (CCU) ছাদের চাঙড় ভেঙে পড়ে। ওই সময় সেখানে প্রায় ১২ জন রোগী ভর্তি ছিলেন। তাঁদের দ্রুত অন্য বিভাগে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কেউ আহত হননি। ছাদে ফাটল এবং দেওয়াল ও স্তম্ভের সংযোগস্থলে ক্ষতির চিহ্নও পাওয়া গিয়েছিল।

চলতি বছরই সেপ্টেম্বরে তেলঙ্গানার ওয়ারাঙ্গলের মহাত্মা গান্ধী মেমোরিয়াল (MGM) হাসপাতালে পরপর ছাদ ভেঙে পড়ার ঘটনা ঘটে। গত ২১ সেপ্টেম্বর হাসপাতালের আরোগ্যশ্রী ওয়ার্ডের ফলস সিলিং ভেঙে পড়ে। ঘটনায় এক রোগী এবং দুই জন রোগী ও তাঁদের পরিজন আহত হন। এরপর পরই হাসপাতালের রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিট (RICU) এবং ফিজিওথেরাপি বিভাগেও ছাদের প্লাস্টার খসে পড়ে। সেই সময় ওই জায়গাগুলিতেও তখনই কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।  

Continues below advertisement

এই বছর  ১ জুলাই মাসেই নয়ডার চাইল্ড PGI হাসপাতালের NICU-তে ফলস সিলিংয়ের প্লাস্টার ভেঙে রোগীর বিছানায় পড়ে। সৌভাগ্যবশত, সেই মুহূর্তে বিছানায় কোনও শিশু ছিল না। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়। হাসপাতালের পুরনো পরিকাঠামো নিয়েও প্রশ্ন ওঠে। ওই একই মাসে, রাজস্থানের আলওয়ারের কালা কুয়ান এলাকার স্যাটেলাইট হাসপাতালে রোগী দেখার সময় এক চিকিৎসকের মাথায় ছাদের প্লাস্টার ও সিলিং ফ্যান ভেঙে পড়ে। গুরুতর আহত হন চিকিৎসক। ওই ঘরে উপস্থিত এক রোগীও সামান্য আহত হন। পরে জানা যায়, হাসপাতাল ভবনের বেহাল দশা নিয়ে আগেই পূর্ত দফতরকে জানানো হয়েছিল। মেরামতির কাজ নিয়েও প্রশ্ন ওঠে।  

 

চলতি বছর এপ্রিল মাসে বেঙ্গালুরুর একটি হাসপাতাল চত্বরে প্রায় আট ফুট উঁচু দেওয়ালের অংশ ভেঙে পড়ে। মৃত্যু হয় সাত জনের। ভয়াবহ সেই ঘটনায়আহত হন আরও তিনজন। মৃতদের মধ্যে শিশু এবং হকাররাও ছিলেন। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির পর এই দুর্ঘটনা ঘটে।