অরিত্রিক ভট্টাচার্য , কলকাতা : ঘূর্ণিঝড়ের রেশ কাটতেই পশ্চিমবঙ্গের হাওয়া বদল। হেমন্তের হাওয়ার শিরশিরানি মালুম হচ্ছে ভোরে ও রাতে। শীতের আমেজে ক্রমশ বদলাচ্ছে বাংলার আবহাওয়া।  উত্তুরে হাওয়ার প্রভাবে পারদ পতন শুরু হয়ে গিয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা এক ধাক্কায় বেশ খানিকটা কমেছে। ভোরের দিকে হালকা কুয়াশা, আর সকাল গড়াতেই ঝলমলে রোদ,শীতের আমেজ উপভোগ করতে শুরু করেছেন রাজ্যবাসী। আগামী কয়েক দিন কি এমনই থাকবে ঠান্ডার দাপট? আরও নামবে পারদ, নাকি বদলাবে আবহাওয়ার মেজাজ? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?ট

Continues below advertisement

আকাশ পরিষ্কার হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আরও নামল পারদ। প্রায় দেড় ডিগ্রির মতো তাপমাত্রা কমে হল ১৭ দশমিক ৪. যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।  পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। বীরভূমের শ্রীনিকেতনের আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আবহাওয়া অনেকটা পরিস্কার। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এই সপ্তাহ জুড়ে এই পরিস্থিতিই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত চলতি সপ্তাহ জুড়েই বজায় থাকবে শীতের এই আমেজ। অর্থাৎ, সকাল-সন্ধ্যায় শিরশিরানি আর রাতের দিকে বাড়তি ঠান্ডা,শীতের ইনিংস যেন ধীরে ধীরে জমে উঠছে শহর থেকে জেলায়। 

Continues below advertisement