ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কলকাতা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দুর্যোগের জেরে যান চলাচলে বিঘ্ন। লালবাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছে, শহরের ১০ টি জায়গায় এখন জলমগ্ন অবস্থায় রয়েছে। যার জেরে ওই এলাকাগুলিতে ট্রাফিক অনেকটাই ধীরগতিতে এগোচ্ছে। একাধিক জায়গায় ডাইভারশনও করা হয়েছে।
জলমগ্ন শহর, কোন কোন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ?
১) আশুতোষ মুখার্জি রোড
২) শরৎ বোস রোড
৩) আমির আলি অ্যাভিনিউ
৪) আমহার্স্ট স্ট্রিট
৫) ক্যামাক স্ট্রিট
৬) জলমগ্ন আলিপুর রোড
৭) পার্ক স্ট্রিট
৮) সি আর অ্যাভিনিউ
৯) মহাত্মা গান্ধী রোড
১০) এজেসি বোস রোড
১১) কলেজস্ট্রিট
১২) মা ফ্লাইওভার
১৩) থিয়েটার রোড
বৃহস্পতিবারও বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি হল কলকাতায়। সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। দুপুর থেকেই অন্ধকার হয়ে গেল কলকাতার বিভিন্ন অংশে। এদিন টানা বৃষ্টিতে SSKM হাসপাতাল চত্বরে জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে ধর্মতলা চত্বর। কলকাতা সংলগ্ন দুই জেলাতেও চলে তুমুল বৃষ্টিপাত। দুপুরেই নামল অন্ধকার, ঘনঘন বাজ পড়ল, মঙ্গলবারের পর বৃহস্পতিবারও দুপুর থেকে এই ছবিই দেখা গেল কলকাতার বিভিন্ন অংশে। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত, বজ্রবিদ্যুৎ-সহ তুমুল ঝড়-বৃষ্টি হল কলকাতায়।সঙ্গে বইল ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বেশ কিছু অংশে লাল সতর্কতাও জারি করা হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায় বৃষ্টিপাত পারে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার টানা বৃষ্টিতে SSKM হাসপাতাল চত্বরে জল জমে যায়। জল ঢুকে যায় হাসপাতালের কার্ডিওলজি থেকে শুরু করে, প্রসূতি বিভাগে। কার্ডিওলজির ভিতরে জল থৈ থৈ। কার্ডিও থোরাসিক বিভাগ। বাম দিকে গেলে ইএনটি বিভাগ। রোগীদের চিকিৎসা করাতে এসে বিপাকে। প্রত্যেকেএই জলের মধ্যে কাজ করতে হয়েছে। গোটা আউটডোর বিল্ডিং ওপিডি বিল্ডিং জলের তলায়। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় হাসপাতালের প্রসূতি বিভাগের লিফ্টের কোলাপসিবল গেট। প্রসূতি বিভাগেও জল ঢুকে গেছে। লিফ্টের কোলাপসিবল গেট বন্ধ করে দিয়েছে। লিফ্টের টানেল জলের তলায়।হাসপাতালের জল বের করতে আনা হয় জেনারেটর, ডাকা হয় দমকলকেও। এসএসকেএম-এর জমা জল বের করতে জেনারেটর পাম্প সেট বসানো হল। এই জল অন্য জায়গায় ফেলা হবে।
