কলকাতা: নতুন বই লিখলেন মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। চিটফান্ড নিয়ে নতুন বই লিখেছেন তিনি। বইয়ের নাম রেখেছেন, 'চিটফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'। কুণাল জানিয়েছেন, চিটফান্ড একটি গুরুতর সমস্যা। টাকা রেখে বিপদে পড়েন বহু মানুষ। আবার চাকরি করতে গিয়েও বিপদে পড়েন অনেকে। পাঠকদের বইটি ভাল লাগবে বলে আশাবাদী তিনি। (Kunal Ghosh New Book)

Continues below advertisement

শনিবার নিজের বইয়ের একঝলক সকলের সামনে আনেন কুণাল। তিনি বলেন, "বইটির নাম চিটফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার। চিটফান্ড বিষয়টা একটা গভীর সমস্যার জায়গা। ফলে এখানে যাঁরা টাকা রাখেন তাঁরা বিপদে পড়েন, যাঁরা কাজ করেন তাঁরা বিপদে পড়েন। বহু মানুষ সঙ্কটে পড়েন এখানে। চিটফান্ডের টাকা আবার বিভিন্ন ভাবে মিডিয়া, রাজনীতি, ইন্ডাস্ট্রি, কর্পোরেট লেভেলে ব্যবহৃত হয়। মূলত এই প্লটের উপর দাঁড়িয়ে একটি রাজনৈতিক থ্রিলার।" (TMC News)

আরও পড়ুন: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?

Continues below advertisement

তবে বইটির বিষয়বস্তু বিতর্কিত হলেও, তার সঙ্গে বাস্তবের মিল টানা উচিত নয় বলে দাবি কুণালের। তিনি বলেন, "এটি সম্পূর্ণ...এর চরিত্রের সঙ্গে কোথাও কোনও মিল পেলে ভিত্তিহীন। কারণ বিধিসম্মত সতর্কীকরণ যে চরিত্রগুলি কাল্পনিক। তবে সমস্যা বা ইস্যু যেগুলি আছে, সেগুলি সমাজের খুব কঠিন বাস্তব। যাঁরা বিশ্বাস করে টাকা রাখেন, তাঁরা বিপদে পড়েন। ভালমন্দ না জেনে চাকরি করতে গিয়ে বিপদে পড়েন অনেকে। কিন্তু একটা বিরাট টাকা রোল করে। নানা চরিত্র...সব নিয়ে এই উপন্যাস। পাঠক-পাঠিকারা যদি পড়েন, আশাকরি ভাল লাগবে।"

আরও পড়ুন: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’

বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ঘনিষ্ঠবৃত্তে থাকা লোকজনের অনেকেই সরে গিয়েছেন। তৃণমূল ছেড়ে অনেকে যোগ দিয়েছেন NCPI-তে। জোড়াফুল প্রতীকে জেতা বিধায়কদের অধিকাংশ আবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিদ্রোহ ঘোষণা করেছেন। নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন তাঁরা। জোড়াফুল প্রতীক এবং দলের উপরও নিজেদের অধিকার দাবি করছেন তাঁরা। তবে সেই আবহেও মমতার পাশেই রয়েছেন কুণাল। দলের হয়ে লড়াই করার পাশাপাশি, বিধায়ক হিসেবে নিজের কেন্দ্রের কাজকর্মের হিসেবপত্রও নিয়মিত তুলে ধরেন সমাজমাধ্যমে। 

সেই আবহেই নিজের নতুন বইটির একঝলক সকলের সামনে আনলেন। সেই নিয়ে যদিও নানা চর্চা শুরু হয়েছে। কারণ সারদা চিটফান্ড কাণ্ডে একসময় নাম জড়িয়েছিল কুণালেরও। সারদা মিডিয়ার মাথায় ছিলেন কুণাল। ২০১৩ সালের ২৩ নভেম্বর গ্রেফতার করা হয় তাঁকে। সেই সময় সারদার 'সবচেয়ে বেশি সুবিধাপ্রাপক' হিসেবে মমতার নাম প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত ২০১৬ সালের অক্টোবর মাসে জেল থেকে মুক্তি পান কুণাল। সারদা গোষ্ঠী থেকে বেতনবাবদ যে ২.৬৭ কোটি বেতন পেয়েছিলেন, তাও ফিরিয়ে দেন। তিনি কোনও অন্যায় করেননি, তাঁকে ফাঁসানো হয়েছিল বলে বরাবরই দাবি করে আসছেন কুণাল। এখনও মমতার শিবিরেই রয়েছেন তিনি।