নয়াদিল্লি: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। শনিবার ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৭। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।  (Russia Earthquake News)

Continues below advertisement

আমেরিকার জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমের ইয়েলিজোভো। মাটির প্রায় ১৮৮ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে। মাটির ২০৫ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়ায় বলে দাবি ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। (Earthquake in Earthquake)

তবে দুই সংস্থার রিপোর্টই বলছে মাটির বহু নীচ থেকে কম্পন ছড়িয়ে পড়ে। অত গভীরতা থেকে কম্পন ছড়ালে সাধারণত কম্পনের তীব্রতা কম হয়। মাটি নড়লেও, বেশি ক্ষয়ক্ষতি হয় না। 

Continues below advertisement

আরও পড়ুন: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে

অন্য দিকে, রাশিয়ার জিওফিজিক্যাল সার্ভিস অফ দ্য রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, পেত্রোপাভলভস্কি-কামচাটস্কি থেকে ৭২ কিলিমিটার দূরে কম্পনের উৎসস্থল। সেখানেও কম্পন অনুভূত হয়েছে। রাশিয়ার সংবাদ সংস্থা TASS জানিয়েছে, আচমকা মাটি কাঁপায় হকচকিয়ে যান সকলে। ঠান্ডার মধ্যেও বাড়ির বাইরে বেরিয়ে আসেন সকলে। 

রাশিয়ার কামচাটকা প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের অন্তর্ভুক্ত। কামচাটকার নীচেই রয়েছে প্রশান্ত মহাসাগরীয় টেকটোনিক পাত, যা ঢুকে রয়েছে ওখোতস্ক পাতের নীচে। 

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

এর আগে, ২০২৫ সালের ৩০ জুলাই কামচাটকার পূর্ব উপকূল কেঁপে ওঠে। সেবার কম্পনের তীব্রতা ছিল ৮.৮। ১৯৫২ সালের পর সেই প্রথন অত তীব্র ভূমিকম্প হয় সেখানে। সেবার মাটির ৩৫ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়ায়। জারি হয় সুনামি সতর্কতাও। সুনামি সতর্কতা জারি হয় জাপান, হাওয়াই, চিলেতেও। তবে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।