কলকাতা : মদন মিত্রর গাড়িতে হামলা, ছোড়া হল ডিম। রবিবার সন্ধায় কামারহাটির বিধায়ক মদন মিত্র যখন তাঁর দলীয় কার্যালয়ে বসেছিলেন সেই সময় তিনি খবর পান, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপর বিজেপি সমর্থকরা হামলা চালায়। খবর পেয়ে তিনি সেই এলাকায় ছুটে যান। তখন কামারহাটি কয়েকজন দুষ্কৃতী তাঁকে দেখে অবাক যান। কী জন্য তারা এসেছে তাদের জিজ্ঞাসা করলে সেই দুষ্কৃতীরা চড়াও হয় এবং মদন মিত্রের গাড়িতে হামলা চালায়। গাড়ি লক্ষ করে ইট ছোড়ে তারা। সঙ্গে ডিমও ছোড়া হয়। 

Continues below advertisement

যদিও হামলার সময় গাড়িতে ছিলেন না মদন মিত্র। তবে অভিযোগ, গাড়িটি কিছুটা এগিয়ে যেতে গাড়ির চালককে মারধর করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা শুরু হয়। একে একে জড়ো হয়ে যায় বিজেপি সমর্থিকরা। তবে এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানান মদন মিত্র। তিনি বলেন, ''আমি MLA অফিসে বসে মিটিং করছিলাম। সেখানে এসে আমায় কামারহাটির কয়েকজন বলল আপনার ওখানে কয়েকজন লোক ভয় দেখাচ্ছে এবং আক্রান্ত হয়েছে। তখন আমি বললাম আমি দক্ষিণেশ্বরেই বাপ্পার অফিসে যাচ্ছি। আমি গিয়ে বসে কার কার বাড়িতে হামলা হয়েছে নোট করছি। হঠাৎ কিছুজন এসে বলল দাদা ১০০-১৫০ জন ছেলে বইক নিয়ে এসে, গলায় গেরুয়া পোশাক দিয়ে যাচ্ছে জয় শ্রী রাম বলে। তাদের মতিগতি ভাল ঠেকছে না। যে ঘরে আমি বসে আছি তার চারিদিকে ২ বার রাউন্ড মারল। ''   আরও পড়ুন : সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধুন্ধুমার, বিক্ষোভ; ছোড়া হল ডিম

উল্লেখ্য, কোথাও তৃণমূল বিধায়কের ছবিতে মারা হচ্ছে জুতো-ঝাঁটা, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ও অভিষেকে বন্দ্যোপাধ্যায়কে ছোড়া হল ডিম, কোথাও আবার জামা খুলে মারা হল তৃণমূল কাউন্সিলরকে। দিকে দিকে প্রাক্তন শাসক দলের নেতা-বিধায়কদের বিরুদ্ধে উপচে পড়ছে ক্ষোভ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ডিম। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। সল্টলেকের অফিসে নিয়ে গিয়ে তল্লাশির সময় ধেয়ে এল ডিম। ডিম ছুড়ে তৃণমূল নেতাকে দেখেই চোর চোর স্লোগান। এমনিতেই পালাবদলের পর থেকে দিকে দিকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে সাধারণ মানুষ। একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূল কাউন্সিলর থেকে দাপুটে নেতারা। এসবের মধ্যেই গ্রেফতার করা হল তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারকে।

Continues below advertisement

অন্যদিকে, সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল। তাঁকে লক্ষ্য করে দেখানো হয়েছিল কালো পতাকা। হেলমেট পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে বিক্ষোভকারীদের মধ্যে থেকে বের করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ মাধ্যমের সামনেই ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও। চোর চোর স্লোগান তুলে একাধিক ডিম ছুঁড়ে আক্রম করে ক্ষিপ্ত জনতা।