কলকাতা: সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে বিক্ষোভ ধুন্ধুমার। তাঁকে লক্ষ্য করে দেখানো হল কালো পতাকা। হেলমেট পরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে বিক্ষোভকারীদের মধ্যে থেকে বের করলেন নিরাপত্তারক্ষীরা। সংবাদ মাধ্যমের সামনেই ছিঁড়ে দেওয়া হয় তাঁর জামাও।
আরও পড়ুন: বিধানসভায় সই জালিয়াতি মামলায় এবার কুণাল ঘোষের বাড়িতে সিআইডি আধিকারিকরা
সোনারপুরে এক মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের এক কর্মীর বাইকে চড়ে তিনি যাচ্ছিলেন ওই কর্মীর বাড়িতে। তিনি যখন আসছিলেন, তখন তাঁকে কামালগাজী মোড়ের কাছে কালো পতাকা দেখানো হয়। এমনকি 'চোর' স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। যদিও এই সব ঘটনায় কোনও আমল দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), বলেন নিজেই।
দলীয় এক কর্মীর বাইকে চড়ে যখন সোনারপুরে ঢোকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), তখন তাঁকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। জনতার মধ্যে থেকে তাঁকে বের করার চেষ্টা করে নিরাপত্তারক্ষীরা। তাঁর সুরক্ষার জন্য তাঁকে পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও। এরপরই তাঁর দিকে ডিম ছুঁড়তে থাকে উত্তেজিত জনতা।
উত্তেজিত জনতা তাঁকে দেখে যেমন ডিম ছোড়ে, তেমনই স্লোগানও দিতে থাকে। আসলে যে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) -কে ঘিরে এই বিক্ষোভ দেখানো শুরু হয়, সেখান থেকে মৃত তৃণমূল কর্মীর বাড়ি অনেকটা দূরে। ফলে, বাকি রাস্তা হেঁটেই ওই কর্মীর বাড়ির দিকে এগোতে থাকেন ডায়মন্ড হারবার (Diamond Harbour) -এর তৃণমূল সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যে বাইকে করে সোনারপুরে ঢুকছিলেন, সেই বাইক রাস্তায় ফেলে রেখে আসেন তৃণমূল কর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যত এগোতে থাকেন, একই সঙ্গে তাঁকে লক্ষ্য করে ছোড়া হতে থাকে ডিম, ইট বা জুতো। দেখানো হয় বিক্ষোভও। আর এই আক্রমণের হাত থেকে বাঁচাতে ডায়মন্ড হারবার (Diamond Harbour) -এর তৃণমূল সংসদের মাথায় পরিয়ে দেওয়া হয় একটি হেলমেটও।
অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)কে ঘিরে এই ধুন্ধুমারের মধ্যে ছিঁড়ে যায় তাঁর জামা। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অভিযোগ করেন, কোথাও পুলিশ নেই। অবশেষে বিকাল ৫ টার দিকে সোনারপুরের মৃত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
