মালদা: বিজেপি সরকারের প্রশাসনিক আধিকারিকের সঙ্গে, বিজেপির পঞ্চায়েত প্রধানের তুমুল সংঘাত! দুপক্ষের মধ্য়ে তুমুল আকচা-আকচি। অভিযোগ, পাল্টা অভিযোগ। ঘটনা ঘিরে সরগরম, মালদার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত। মালদার অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালেন, বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধান। তাঁর অভিযোগ, বেআইনি কাজ করার জন্য় চাপ দিচ্ছেন অতিরিক্ত জেলাশাসক। পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন ADM।

Continues below advertisement

মালদার পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান তথা বিজেপি নেত্রী আয়োতি কর্মকার ADM (অতিরিক্ত জেলাশাসক)-কে ‘চোর’ তকমা দিয়ে আদালতে দেখা নেওয়ার হুঙ্কার দিচ্ছেন। পাল্টা মালদার অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদারের দাবি পঞ্চায়েতপ্রধানের কার্যকলাপের জেরে গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন, তিনি আজ অবধি কোনও গ্রামসভা মিটিং অবধি করেননি।

পঞ্চায়েতের প্রধান আয়োতির অভিযোগ, তাঁকে বেআইনি কাজ করার জন্য় চাপ দিচ্ছেন অতিরিক্ত জেলাশাসক। তিনি দাবি করেন, ‘সরকার পরিবর্তন হয়েছে। ওরা চোর থেকে গেছে। চোর না থাকলে বেআইনি সই করতে বলে কী করে! আমার কাজ না করতে স্কিমগুলো পাস না হওয়াতে আমাকে চাপ দেয় কী করে? আমাকে বেআইনিভাবে বলছে এক হাজার সই বাড়িয়ে নিতে। জাল করে। ADM (অতিরিক্ত জেলাশাসক) আমার সঙ্গে খুব খারাপ ব্য়বহার করেছে। আমার স্বামীকে অকথ্য় ভাষায় গালাগাল করে। পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে নেওয়ারও হুমকি দেয়।’

Continues below advertisement

পাল্টা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন অতিরিক্ত জেলাশাসক। ভাস্কর মজুমদারের দাবি, ‘তিনি অভিযোগের সঙ্গে কোনও ডকুমেন্ট দেননি। তিনি একটা অভিযোগ করেছেন ৮৩ টা স্কিম তাঁকে ব্য়াকডেটে সই করতে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ কিন্তু ১৫ অগাস্টে ওঁ এবং ওঁর স্বামী, দলবল নিয়ে গ্রামসভাটিকে ভণ্ডুল করেন। কাউকে সই করতে দেননি। মালদা জেলাতে ১৪৬ টা পঞ্চায়েতের মধ্য়ে পীরগঞ্জ একমাত্র গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত ভিবি-জি রামজি-র কোনও স্কিম নেই। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে কাজ থেকে। 

বিজেপির সরকারের প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত প্রধানের এই গন্ডগোল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মমতা তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘এই তো শুরু হয়েছে। কারণ, পিছন দরজা দিয়ে যেভাবে পঞ্চায়েতগুলো দখল করেছে বিজেপি, স্বাভাবিকভাবে গন্ডগোল শুরু হচ্ছে। এখন তো শুধু পঞ্চায়েত! এভাবে পঞ্চায়েত, বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি চলতে পারে না।’ 

আবার ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়িকে বলতে শোনা যায়, ‘আমাদের বিজেপির প্রধান তিনি যেটা বলছেন, এবং  ADM (অতিরিক্ত জেলাশাসক) তাঁদের মধ্য়ে কোনও যোগাযোগের খামতি হচ্ছে। এই গ্য়াপটা পার্টিতে বসে হোক, আলোচনা করে হোক, ২ পক্ষের সঙ্গে কথা বলে আমরা মিটিয়ে নেব। 

দলীয় নেতৃত্ব আলোচনা করে মিটিয়ে নেওয়ার আশ্বাস দিলেও, ইতিমধ্য়েই বিষয়টি নিয়ে, মুখ্য়মন্ত্রী ও পঞ্চায়েত সচিবের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান।